1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জাতিসঙ্ঘের সর্বোচ্চ আদালতের রায় মানবে ইসরাইল?

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ইসরাইলকে নির্দেশ দিয়েছে গাজায় গণহত্যা প্রতিরোধে ব্যবস্থা নিতে এবং ছিটমহলে মানবিক সাহায্যের অনুমতি দিতে।

শুক্রবার হেগের আইসিজে ইসরাইলকে গণহত্যা চালানোর অভিযোগ এনে দক্ষিণ আফ্রিকার মামলায় অন্তর্বর্তীকালীন রায় দিয়েছে।

এখন প্রশ্ন উঠেছে জাতিসঙ্ঘের সর্বোচ্চ আদালতের রায় মানবে কি ইসরাইল?

আল-জাজিরা অন্বেষণ করেছে যে- এই রায় কিভাবে গাজায় ইসরাইলের যুদ্ধকে প্রভাবিত করতে পারে এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার আদালতের রায়ে মনোযোগ দেবে কিনা।

এ রায়ের পর বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল ‘আন্তর্জাতিক আইন মেনে নিজেদের এবং নিজেদের নাগরিকদের রক্ষা করতে থাকবে’।

ইসরাইলি প্রধানমন্ত্রী বলেছেন, ‘নিরঙ্কুশ বিজয় না হওয়া পর্যন্ত’ এবং ‘সমস্ত বন্দী ফিরে না আসা পর্যন্ত’ ইসরাইল এই হামলা চালিয়ে যাবে।

এদিকে আইসিজের রায়ে গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ইসরাইলকে অবশ্যই সব ব্যবস্থা নিতে হবে বলে বলা হয়েছে। তবে আইসিজে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির বিষয়ে দক্ষিণ আফ্রিকার অনুরোধের সাথে একমত হননি।

অর্থাৎ গণহত্যা সংগঠিত হয়নি এমন হত্যাকাণ্ড চালিয়ে যেতে পারবে ইসরাইল এবং আপাতত যুদ্ধবিরতির বিষয়েও তাদের ওপরে কোনো চাপ থাকছে না।সূত্র : আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com