1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

স্পেনের ড্র, জিতল স্লোভাকিয়া

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শুরুটা ভালো হলো না। পুরো ম্যাচে প্রবল আধিপত্য দেখালেও জালের খোঁজ পেল না স্পেন। সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্রয়ে ইউরো মিশন শুরু করেছে সাবেক চ্যাম্পিয়নরা।
তবে সোমবার রাতে ই গ্রুপের অপর ম্যাচে পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে যাত্রা শুরু করেছে স্লোভাকিয়া। অন্যদিকে ডি গ্রুপের ম্যাচে গ্লাসগোতে শিকের দুই গোলে স্কটল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছে চেক রিপাবলিক।

সুইডেনের বিরুদ্ধে পুরো ম্যাচে বেশকটি গোলের সুযোগ পেয়েছিল স্পেন। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় পূর্ণতা পায়নি কোনো আক্রমণ। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় স্পেনিয়ার্ডদের।

অথচ বল দখলে স্পেন ছিল অনেক এগিয়ে, শতকরা ৮৬ ভাগ। সেখানে সুইডেনের মাত্র ১৪ ভাগ। ১৭টি শটের মধ্যে স্পেনের ৫টি শট ছিল লক্ষ্যে। ৪টির মধ্যে সুইডেনের একটি শট ছিল লক্ষ্যে। স্পেন কর্ণার পেযেছিল ৬টি, সুইডেন একটি। সব দিক থেকে এগিয়ে গিয়েও গোল না পাওয়ার হতাশায় মাঠ ছাড়ে স্পেন। তবে বিশ্বচ্যাম্পিয়নদের রুখতে পেরে খুশি সুইডিশ শিবির।

অন্যদিকে এই গ্রুপের ম্যাচে হতাশ হতে হয়েছে ক্লাব ফুটবলের দুর্দান্ত খেলা রবার্ত লেভানদোভস্কিকে। দলের সেরা তারকার বিবর্ণ দিনে পারেনি পোল্যান্ড। দারুণ জয়ে ইউরোর পথচলা শুরু করল স্লোভাকিয়া।

রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে ম্যাচটি ২-১ গোলে জিতেছে স্লোভাকিয়া। আত্মঘাতী গোলে পোল্যান্ড পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা টানেন কারল লিনাটতে। ১০ জনের দলে পরিণত হয়ে আর পেরে ওঠেনি তারা। স্লোভাকিয়ার জয়সূচক গোলটি করেন মিলান স্ক্রিনিয়ার।

পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ই গ্রুপে শীর্ষে স্লোভাকিয়া। এক পয়েন্ট নিয়ে স্পেন ও সুইডেন দ্বিতীয় ও তৃতীয় স্থানে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com