1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ইজতেমা ঘিরে যানজট: বিমানযাত্রীদের সময় নিয়ে বের হওয়ার পরামর্শ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে আজ (শুক্রবার)। তাই অনেক ধর্মপ্রাণ মুসলমান বিমানবন্দর এলাকা দিয়ে তুরাগপাড়ে ইজতেমায় আসবেন। এ কারণে সড়কে যানজটের আশঙ্কায় আকাশপথের যাত্রীদের বাসা থেকে আগেভাগে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দেশের এয়ারলাইন্সগুলো তাদের যাত্রীদের ক্ষুদেবার্তা ও ইমেইলের মাধ্যমে এ পরামর্শ দেয়।

বার্তায় বলা হয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৪ তারিখ পর্যন্ত বিশ্ব ইজতেমার কারণে সড়কে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। সবাইকে বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে আগেই রওনা হওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

শুক্রবার ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। এ পর্বে অংশ নিচ্ছেন মাওলানা জোবায়েরের অনুসারীরা।

এরপর চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি থেকে আবার শুরু হবে ইজতেমা। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২য় পর্ব। ওই পর্বে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা।

আগে বিশ্ব ইজতেমা হতো একবারই, ৩ দিন। মুসল্লিদের উপস্থিতি বেড়ে যাওয়ায় এবং ময়দানে জায়গা সংকুলান না হওয়ায় সারা দেশের জেলাগুলোকে ২ ভাগে ভাগ করে ইজতেমা ২ পর্বে করার সিদ্ধান্ত হয়েছিল। কয়েকবার সেই নিয়মে ইজতেমা ২ পর্বে হয়েছিল।

তবে তাবলীগ জামাতের অনুসারীদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে ওই পদ্ধতি আর টেকেনি। সাম্প্রতিক বছরগুলোতে ‘সরকারি মীমাংসা’ মেনে নিয়ে দুই মুরুব্বির অনুসারীরা ২ পর্বে ইজতেমায় অংশ নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com