1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দেবিদ্বারে এমপি আবুল কালাম আজাদকে গণসংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২১ বার দেখা হয়েছে

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (২ ফেব্রয়ারি) বিকালে গুনাইঘর উত্তর ইউনিয়নের বাঙ্গুরী উচ্চ বিদ্যালয় মাঠে এই গণসংবর্ধনা দেয়া হয়।

গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুলের সভাপতিত্বে ও গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান রাসেলের সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সারাদেশে যেভাবে উন্নয়ন করছেন তেমনি দেবিদ্বারেও উন্নয়ন হবে। দেবিদ্বারে আর কাউকে লুটপাট করতে দেয়া হবে না। দেবীদ্বার হবে শান্তির দেবিদ্বার। তিনি আরো বলেন, দেবিদ্বারে ইতোমধ্যে সিএনজি অটোরিক্সা থেকে জিবি নামক চাঁদাবাজি এবং গোমতী নদীর মাটি কাটা বন্ধ করা হয়েছে। দেবিদ্বারের সবাইকে নিয়ে আগামী ৫ বছরে পর্যায়ক্রমে সকল অপকর্ম বন্ধ করা হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেবীদ্বার হবে উন্নয়নের আরেক রোল মডেল।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি লুৎফুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম তুষার, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলেহ উদ্দিন মানিক, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মামুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ি মো. আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. আসাদুর রহমান রনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com