1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শেখ হাসিনাকে বাইডেনের চিঠি, দিলেন প্রতিশ্রুতি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশের অর্থ‌নৈ‌তিক লক্ষ্য অর্জনে সহ‌যো‌গিতা করার বিষ‌য়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ ব‌লে জা‌নি‌য়ে‌ছেন দেশ‌টির প্রেসিডেন্ট জো বাই‌ডেন।

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে লেখা এক চিঠিতে এমন প্রতিশ্রুতির কথা জানান মা‌র্কিন প্রেসি‌ডেন্ট। রোববার সকালে ঢাকার মা‌র্কিন দূতাবাস চি‌ঠি‌টি পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে হস্তান্তর ক‌রে‌ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র রোববার সন্ধ্যায় (সন্ধ্যা ৬টা) বিষয়টি নিশ্চিত করলেও তখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পরে অবশ্য রাত ৯টার দিকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি জানায় মন্ত্রণালয়।

শেখ হাসিনাকে লেখা চি‌ঠি‌তে মা‌র্কিন প্রেসি‌ডেন্ট লি‌খে‌ছেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ অংশীদারিত্বের পরবর্তী অধ্যায় শুরু করছি। আমি আমার প্রশাসনের পক্ষ থে‌কে জানাচ্ছি, আমরা আঞ্চ‌লিক ও‌ বৈশ্বিক নিরাপত্তা, অর্থ‌নৈ‌তিক উন্নয়ন, জলবায়ু প‌রিবর্তন, এনা‌র্জি, স্বাস্থ‌্য ব্যবস্থা, মা‌নবিক সহায়তা বি‌শেষ ক‌রে রো‌হিঙ্গা শরণার্থী‌সহ অন্যান্য বিষ‌য়ে একস‌ঙ্গে কাজ কর‌তে আগ্রহী।’

বাইডেন ব‌লেন, ‘আমা‌দের দীর্ঘদি‌নের সাফল‌্যমণ্ডিত ইতিহাস র‌য়ে‌ছে এবং অনেক সমস‌্যা সমাধা‌নে অতীতে একস‌ঙ্গে কাজ ক‌রে‌ছি। দুই দে‌শের জনগ‌ণের বন্ধন আমা‌দের সম্প‌র্কের মূল ভিত্তি।’

বাংলা‌দে‌শের অর্থ‌নৈ‌তিক লক্ষ‌্য অর্জ‌নে সহ‌যো‌গিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা উল্লেখ ক‌রে মা‌র্কিন প্রেসি‌ডেন্ট লি‌খে‌ছেন, ‘বাংলা‌দে‌শের অর্থ‌নৈ‌তিক লক্ষ‌্য অর্জ‌নে সহ‌যো‌গিতার বিষ‌য়ে মা‌র্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রু‌তিবদ্ধ এবং অবাধ ও উন্মুক্ত ইন্দো-প‌্যা‌সি‌ফিক ভিশ‌নের জন্য দেশটির স‌ঙ্গে কাজ কর‌তে চাই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com