1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

এসআই হলেন ঢাকা কলেজের ৯০ শিক্ষার্থী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৩৮তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পেয়েছেন ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের ৯০ শিক্ষার্থী। ঢাকা কলেজ সাংবাদিক সমিতিকে বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আব্দুর রাজ্জাক ৷

সোমবার (১৪ জুন) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বছরব্যাপী তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়। চলতি মাস থেকেই তারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত এসআই হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

সদ্য নিয়োগ পাওয়া এসব কর্মকর্তারা ২০২০ সালের ১৪ জুন থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ক্যাডেট সাব ইন্সপেক্টর হিসেবে প্রশিক্ষণ শুরু করে। এবারে ট্রেনিং নেন ১২৩১ শিক্ষার্থী। সোমবার আনুষ্ঠিকভাবে এক বছরের প্রশিক্ষণ শেষ হয় ৷

রাজশাহীর সারদায় এসআইদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে আইজিপি ড. বেনজীর আহমেদ, পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা, অতিরিক্ত আইজি, পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, রাজশাহী বিভাগ ও জেলায় কর্মরত উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, প্রশিক্ষণার্থীদের অভিভাবক এবং আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com