1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জাবিতে ধর্ষণ ও ছাত্রলীগ প্রসঙ্গে রুমিন ফারহানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগত এক দম্পতিকে ডেকে এনে হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের মতো পবিত্র স্থানে এ ধরনের ঘটনায় হতবাক হন পুরো দেশবাসী।

এই বিশ্ববিদ্যালয়ে এর আগেও কয়েকবার নারীর প্রতি ধর্ষণ, যৌন নিপীড়নের নজিরবিহীন, নিকৃষ্ট এবং ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে সারা দেশকে হতবাক করেছিল। এবারও এ ঘটনাটি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে।

জাবির ধর্ষণকাণ্ড ইস্যুতে একটি বেসরকারি টেলিভিশনে অংশ নেন বিএনপির সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

আলোচনার একপর্যায়ে ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে জানতে চাওয়া হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের মধ্যে অধিকাংশকেই গ্রেফতার করা হয়েছে এবং শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছে পুলিশ। এতে কী মনে হয়— এ ধরনের ঘটনা ঠেকানো সম্ভব?

জবাবে ব্যারিস্টার রুমিন উপস্থাপককে উদ্দেশ করে বলেন, আপনার কী মনে হয়? এখন যারা ছাত্রলীগ করে তারা আদর্শের জন্য করে? না। টানা ১৭ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায়। তারা (ছাত্রলীগ) মনে করে ছাত্রলীগের সঙ্গে যুক্ত হলে অবিশ্বাস্য ক্ষমতার অধিকারী হওয়া যাবে, অবিশ্বাস্য টাকার সঙ্গে যুক্ত হওয়া যাবে, আগামীতে চাকরির একটা নিশ্চয়তা পাওয়া যাবে ও চাকরি না হলেও টেন্ডারবাজি-চাঁদাবাজি করে নিজের একটা অবস্থান করে নেওয়া যাবে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, এই সংগঠনের সঙ্গে যুক্ত হলে আবরারের মতো মেধাবী শিক্ষার্থীকে টর্চার করে সোজা মেরে ফেলে দেওয়া যাবে। দিবালোকে বিশ্বজিৎকে খুন করা যাবে। ধর্ষণ করে পার পাওয়া যাবে।

এই সংগঠনের সঙ্গে যুক্ত আছে বলে এই অভিযুক্তরাও বিশ্বাস করে, এ ধর্ষণের ঘটনায়ও তারা পার পেয়ে যাবে। নাটকের মতো অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। এ বিচার কতদূর এগোবে এটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com