1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আহমেদ রুবেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন জয়া

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজভিডি ডেস্ক: রাজধানীর স্টার সিনেপ্লেক্সে জয়া আহসান ও আহমেদ রুবেল অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রিমিয়ার শো ছিল বুধবার সন্ধ্যায়। সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রুবেল। কিন্তু অনুষ্ঠানে স্থলে যাওয়ার আগেই মৃত্যু হয় তার।

প্রিমিয়ার শো শুরু হওয়ার আগেই রুবেল আহমেদের মৃত্যুর খবরে প্রেক্ষাগৃহে শোকের ছায়া নেমে আসে। সহশিল্পীর মৃত্যুতে সবাই হতবাক হয়ে পড়েন। কাঁদতে শুরু করেন অনেকে।

প্রিমিয়ার শো দেখতে এসেছিলেন অভিনেত্রী জয়া আহসান। রুবেলের মৃত্যুর খবরে জয়া বলেন, এখনো বিশ্বাস হচ্ছে না রুবেল ভাই নেই। আমি বিশ্বাস করতে পারছি না। যতক্ষণ তাকে না দেখব ততক্ষণ বিশ্বাস করব না।

তিনি আরও বলেন, আজ ছিল আনন্দের দিন। আজ পেয়ারার সুবাস সিনেমার প্রিমিয়ার শো। সবাই মিলে এটি দেখতে চেয়েছিলাম। রুবেল ভাইও এসেছিলেন, কিন্তু পারলেন না। অসময়ে চলে গেলেন।

জয়া আহসান বলেন, ‘আমি মনে করি আমরা শিল্পীরা কর্মের মধ্যে বেঁচে থাকি। সব মানুষই কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকে। আমি বিশ্বাস করি, রুবেল ভাইয়ের মতো মেধাবী অভিনেতা বেঁচে থাকবেন কর্মের মধ্য দিয়ে। তার সঙ্গে একাধিক সিনেমা করেছি। অসম্ভব গুণী শিল্পী তিনি।

স্টার সিনেপ্লেক্সে কথা বলতে বলতে এক পর্যায়ে কেঁদে ফেলেন জয়া আহসান। তিনি বলেন, এভাবে রুবেল ভাই বিদায় নেবেন কখনো কল্পনা করিনি। কেউই বোধহয় ভাবেনি। রুবেল ভাইকে উৎসর্গ করেই আজ সিনেমাটি সবাই দেখব।

উল্লেখ্য, সন্ধ্যায় নুরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে এসে মাথা ঘুরে পড়ে যান রুবলে আহমেদ। পরে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com