1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শেহবাজ, জারদারি ও বিলাওয়ালের বৈঠক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাকিস্তানে নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর প্রায় দেড় দিন পেরিয়ে গেলেও ফল ঘোষণা শেষ হয়নি। শেষ পর্যন্ত পাওয়া ফলে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে থাকলেও নওয়াজ শরিফ জয় দাবি করে ঐক্য সরকার গঠনের ইঙ্গিত দিয়েছেন।

এমন পরিস্থিতিতে পরবর্তী সরকার গঠনের আলোচনা চলছে। শুক্রবার রাতে নওয়াজের দল পিএমএল-এনের প্রেসিডেন্ট শেহবাজ শরিফ পিপির শীর্ষ নেতা আসিফ আলি জারদারি ও বিলাওয়াল ভুট্টো জারদারির সঙ্গে লাহোরে সাক্ষাৎ করেছেন বলে কয়েকটি সূত্র জিও নিউজকে জানিয়েছে।

নেতারা আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছেন, নির্বাচনে আসনসংখ্যা পরিষ্কার হয়ে গেলে তারা আরেকটি বৈঠক করবেন। সূত্রগুলো এটিও জানায়। তারা আরও জানায়, পিএমএল-এন নেতা পরে জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রী কে হচ্ছেন, তা আলোচনায় ছিল না। তবে এ নিয়ে পরবর্তী বৈঠকগুলোতে আলোচনা হবে বলে সূত্রগুলো জানায়।

এদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রতিক্রিয়া জানিয়েছে। তারা পাকিস্তানের নির্বাচনে অনিয়মের তদন্তের দাবি জানানোর পাশাপাশি পরবর্তী সরকারের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com