1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ফের পেছাল গুচ্ছ ভর্তি পরীক্ষা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : উপজেলা নির্বাচনের কারণে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। জানা যায়, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা বিভাগের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলেও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ অপরিবর্তিত রয়েছে।

৪ মে গুচ্ছের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা ছিল। আর ১১ মে ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে ওই সময় উপজেলা পরিষদের নির্বাচন থাকায় ইউনিটদুটির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ৩ মে ‘বি’ ইউনিটের আর ১০ মে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ এপ্রিল পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির গত ৮ ফেব্রুয়ারি অনলাইনে অনুষ্ঠিত চতুর্থ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের কারণে ‘বি’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা এক দিন করে এগিয়ে আনা হয়েছে।

এর আগের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ মে গুচ্ছের ‘বি’ ইউনিটের (মানবিক) এবং ১১ মে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com