1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সাকিব-মাহেদীর ব্যাটিং তাণ্ডবে রংপুরের রানবন্যা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চট্ট্রগ্রাম পর্বের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২৩৯ রান তুলে ছিল কুমিল্লা। দিনের দ্বিতীয় ম্যাচেও রানের পাহাড় গড়েছে রংপুর রাইডার্স। সাকিব ও মাহেদীর ব্যাটিং তাণ্ডবে ভর করে খুলনা টাইগার্সকে ২২০ রানের বড় লক্ষ্য দিয়েছে রংপুর।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি রংপুরের দুই ওপেনার রনি তালুকদার ও রেজা হেনড্রিক্স। ৭ বলে ৫ রান করে বোল্ড হয়ে লুক উডের প্রথম শিকার হন রনি। পরের ওভারে একই ভাবে হেনড্রিক্স নিজের দ্বিতীয় শিকার করেন লুক। ৭ বলে ৪ রান করেন এই প্রোটিয়া ব্যাটার।

দলীয় ২৪ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। কিন্তু চতুর্থ উইকেটে শেখ মাহেদীকে সঙ্গে নিয়ে ব্যাটিংয়ে তাণ্ডব শুরু করে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। নাসুমের এক ওভারেই তোলেন ২৬ রান। এতে ২০ বলে ফিফটি তুলে নেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন মাহেদী।

৩১ বলে ৬৯ রান করে আউট হন সাকিব। লুককে উগিয়ে মারতে গিয়ে সারকেলের মধ্যে ধরা পড়েন এই বাঁহাতি ব্যাটার। অপর প্রান্তে ব্যাট চালিয়ে ২৮ বলে ফিফটি তুলে নেন মাহেদীও। ৩৬ বলে ৬০ রান করেন এই তরুণ অলরাউন্ডার।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আগের ম্যাচের নায়ক জেমস নিশাম। ১৫ বলে ১৩ রান নাহিদ রানাকে উড়িয়ে মারতে গিয়ে বল আকাশে তোলেন নিশাম। এরপর ডোয়েন পিটোরিয়াসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন সোহান। দুজনের মারকুটে ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় রংপুর।

শেষ পর্যন্ত ডোয়েন পিটোরিয়াসের ১২ বলে ১৭ রান এবং নুরুল হাসান সোহানের ১৩ বলে ৩২ রানে ক্যামিও ইনিংসে ভর করে পাঁচ আউট হারিয়ে ২১৯ রানের বিশাল পুঁজি পায় রংপুর।

খুলনা টাইগার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন লুক উড। এ ছাড়াও নাহিদ রানা এবং নাসুম আহমেদ একটি করে উইকেট শিকার করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com