1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিএনপির লিফলেট বিতরণের উদ্দেশ্য দেশকে ধ্বংস করা : ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সরকারকে অপবাদ দিতে গুম-খুন নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। এ নিয়ে দলটিকে তালিকা প্রকাশ করতে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপির নেতৃত্বে বিরোধী দল ক্রমাগত মিথ্যাচার এবং গুজবের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল চালিয়ে যাচ্ছে। বিএনপি বলে কারাগারে ১৩ জনকে মেরে ফেলা হয়েছে। জেলখানায় যারা বন্দী তারাও মানুষ। তাদেরও মৃত্যু হতে পারে। এরকম মৃত্যুর খবর প্রায়ই আমরা বাইরে জানি। এ সংখ্যা ১৪ /১৫ জন। জেলে বন্দি হলে কি মৃত্যু হবে না? তারা সবাই বিএনপির এমন দাবি কেমন করে বলে? কথায় কথায় তারা গুম-খুনের কথা বলে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং পশ্চিমা দেশগুলোকে মিথ্যা তথ্য সরবরাহ করছে এই গুমের ঘটনা নিয়ে। গুমের ব্যাপারেও একই কথা-তথ্য উপাত্ত ছাড়া এই গুমের ঘটনা তারা সরকারের উপর অপবাদ দেওয়ার জন্য করে যাচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, গুম-খুন এইসব মিথ্যে তথ্য উপাত্ত ছাড়া মিথ্যাচার যে তারা করছে, তাহলে সত্যটা কি? তারা বলুক। কাদের কাদের গুম-খুন করা হয়েছে। প্রমাণ কি? তালিকা আমরা দেখতে চাই। অন্ধকারে ঢিল ছুড়বে বারে বারে? এটা রাজনীতি না। লিফলেট বিতরণ করে ব্যর্থতা আড়াল করা যাবে না। বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচির উদ্দেশ্য দেশকে ধ্বংস করা ও মানুষ মারা।
আওয়ামী লীগ আমলে গুম-খুন নিয়ে আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে করা হবে বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, শুধু আওয়ামী লীগ আমল কেন, বিএনপি আমলে কত হত্যা, গুম খুন সব হিসাবই আসুক। কোন আমলে কত মানুষ রাজনৈতিক প্রতিপক্ষ দ্বারা গুম হত্যার শিকার হয়েছেন, নিখোঁজ হয়েছেন তারও হিসাব দিতে হবে। একপাক্ষিক হবে কেন?

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদকের সাফ কথা, আওয়ামী মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন চূড়ান্ত হবে।

এ সময় মিয়ানমার সীমান্তে অস্ত্রসহ অনুপ্রবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন সেতু মন্ত্রী বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশ অত্যন্ত সচেতন ও সজাগ। বিদেশি কারো অনুপ্রবেশ ঘটলে তা খতিয়ে দেখাসহ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com