1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

৫ বছর পর শীর্ষস্থান হারালেন সাকিব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ওয়ানডেতে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান। সাবেক টাইগার অধিনায়ককে টপকে সিংহাসন দখল করেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।

দীর্ঘ ৫ বছর পর ওয়ানডেতে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান। আইসিসির প্রকাশিত সবশেষ হালনাগাদে দেখা যায়, ৩১০ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে এসেছেন সাকিব। শীর্ষস্থান দখল করা মোহাম্মদ নবীর পয়েন্ট ৩১৪। আর ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

সবশেষ গত বছর ওয়ানডে ক্রিকেট খেলেছেন সাকিব। ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর আর ৫০ ওভারের ক্রিকেট খেলার সুযোগ হয়নি তার। গত ৬ই নভেম্বর সেই ম্যাচে বাংলাদেশকে জিতিয়ে ম্যাচসেরাও হয়েছিলেন অলরাউন্ড পারফরম্যান্স দেখানো সাকিব। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বল হাতে ১ উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে ১৩৬ রান করেন নবী। এতেই সাকিবকে পেছনে ফেলে র্যাাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করলেন আফগান অলরাউন্ডার।

ওয়ানডেতে শীর্ষস্থান হারালেও টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সিংহাসন ধরে রেখেছেন সাকিব। ২৫৬ রেটিং পয়েন্ট টাইগার অলরাউন্ডারের।

তিন ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। তার রেটিং পয়েন্ট ২১৭। সাকিব এগিয়ে ৩৯ পয়েন্টে। এক ধাপ পিছিয়ে চারে মোহাম্মদ নবী। তার পয়েন্ট ২০৩। দুই নম্বর থেকে তিনে নামা এইডেন মারক্রামের পয়েন্ট ২০৫।

টেস্টে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সেরা তিনে আসেনি কোনো পরিবর্তন। ৩২০ রেটিং পয়েন্ট নিয়ে তিনে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। দুইয়ে থাকা রবিচন্দ্রন অশ্বিনের পয়েন্ট ৩২৬। আর ৪১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারতের আরেক অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com