1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নাভালনির মাকে মৃত্যুর কারণ জানাল কর্তৃপক্ষ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুর কারণ জানা গেছে। গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) আকস্মিক মৃত্যু হয় তার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কীভাবে নাভালনির মৃত্যু হয়েছে; সে বিষয়টি তার মাকে জানিয়েছে রাশিয়ার ইয়ামালো-নেনেতেস কারাগার কর্তৃপক্ষ। মৃত্যুর কারণ হিসেবে তারা ‘সাডেন ডেথ সিন্ড্রোম’—কে উল্লেখ করেছে। যার অর্থ তার মৃত্যুটা আকস্মিকভাবে হয়েছে।

ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, সাডেন ডেথ সিন্ড্রোম হলো একটি বিশেষ অবস্থা। এই সময় আক্রান্ত ব্যক্তির হার্ট অ্যাটাক হয় এবং কোনো লক্ষণ ও কারণ ছাড়া মৃত্যু হয়। কিন্তু সাডেন ডেথ সিন্ড্রোম হলে হার্ট অ্যাটাকের কারণ জানা যায় না।

সাধারণত হার্ট অ্যাটাক হলে হার্টে ও শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এতে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং ব্রেন সজাগ থাকার জন্য কোনো অক্সিজেন পায় না।

রাশিয়ার প্রধান বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির জীবনের শেষ মুহূর্তের বিবরণ দিয়েছে ইয়ামালো-নেনেত্স কারা কর্তৃপক্ষ। এই কারাগারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

শুক্রবার এক বিবৃতিতে ইয়ামালো-নেনেত্স কারা কর্তৃপক্ষ জানায়, ‘আজ ১৬ ফেব্রুয়ারি শুক্রবার পেনাল কলোনি নাম্বার ৩’—র বন্দি অ্যালেক্সেই নাভালনি সকালে হাঁটার পর হঠাৎ অসুস্থতা বোধ করেন এবং প্রায় সঙ্গে সঙ্গেই সংজ্ঞা হারিয়ে ফেলেন।’

‘তাৎক্ষণিকভাবে কারাগারের মেডিকেল টিম তাকে প্রাথমিক চিকিৎসা দেয়, কিন্তু ততে অবস্থার উন্নতি না হওয়ায় কারগারের অ্যাম্বুলেন্স টিমের ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসাসেবা প্রদান করেন। কিন্তু তাতেও কাজ হয়নি। সংজ্ঞা হারানোর অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অ্যাম্বুলেন্স টিমের ডাক্তাররা।’

সূত্র: বিবিসি, রয়টার্স

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com