1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মুক্তি পেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। ১৫ বছরের স্বেচ্ছা-নির্বাসন কাটিয়ে গত বছর দেশে ফিরে কারাবন্দী হয়েছিলেন থাকসিন সিনাওয়াত্রা। এর মাত্র ছয় মাস পরেই মুক্তি পেলেন তিনি।

রোববার (১৮ ফেব্রুয়ারি) ভোরে দেশটির পুলিশ হাসপাতাল থেকে মুক্তি পেয়ে তিনি রাজধানী ব্যাংককে নিজের বাসভবনে ফিরে যান।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল-জাজিরা জানায়, থাইল্যান্ডের দোষী সাব্যস্ত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে রোববার প্যারোলে মুক্তি দেয়া হয়েছে বলে তার আইনজীবী জানিয়েছেন।

এর আগে গতকাল শনিবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেরেথা থাভাইসিন বলেন ‘দেশের আইন অনুসারে, আগামী ১৮ ফেব্রুয়ারি (রোববার) থাকসিন সিনাওয়াত্রাকে মুক্তি দেয়া হবে।’

জানা যায়, বিতর্কিত এ ধনকুবের আগস্টে থাইল্যান্ডে ফিরে আসার পর দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে আট বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। তবে এ রায় ঘোষণার কয়েক দিনের মধ্যেই রাজা মাহা ভাজিরালংকর্ন তার সাজা এক বছর কমিয়ে দেন। থাকসিন দু’বার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতা হারান।

এর আগে এ সপ্তাহের গোড়ার দিকে দেশটির বিচারমন্ত্রী তাউই বলেছিলেন যে- ৭৪ বছর বয়সী থাকসিন ৯৩০ জন বন্দীর মধ্যে থাকবেন যাদের আগাম মুক্তি মঞ্জুর করা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘বন্দীরদের মধ্যে যাদের অবস্থা গুরুতর তিনি সেই গ্রুপে রয়েছেন বা ৭০ বছরের বেশি বয়সী।’ সূত্র : আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com