1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের আন্দোলন-সংগ্রামে অনুপ্রাণিত করেছে : ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ‘অধিকার আদায় এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের এক অগ্নিঝরা দিন একুশে ফেব্রুয়ারি’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করে ছাত্ররা আত্মত্যাগের যে মহিমান্বিত দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তা আমাদের অনুপ্রাণিত করেছে। তাদের আত্মদানের ধারাবাহিকতায় গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনের পথ বেয়ে আমরা অবতীর্ণ হয়েছি স্বাধীনতা যুদ্ধে। অর্জিত হয়েছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

তিনি বলেন, জাতীয়তাবোধ ও অধিকারবোধের চেতনা পরিপূর্ণতা পায় মহান একুশে ফেব্রুয়ারি ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে। সেই চেতনা নস্যাৎ করে একদলীয় শাসনের জগদ্দল পাথর আজ জনগণের কাঁধের ওপর চাপানো হয়েছে। গণতন্ত্রকে সমাহিত করে অপশাসনের বেড়াজালে গোটা জাতিকে অবরুদ্ধ করা হয়েছে। ৭ জানুয়ারি একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে আবারো দখলকৃত ক্ষমতা সম্প্রসারণের প্রচেষ্টায় বেপরোয়া ও অত্যাচারী হয়ে উঠেছে সরকার।

তিনি আরও বলেন, ফরমায়েশি সাজা দিয়ে খালেদা জিয়াকে বন্দি করে প্রতিহিংসা চরিতার্থ করা হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি-একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ দেশের সংগ্রামী মানুষ মৃতপ্রায় গণতন্ত্রের পুনরুজ্জীবনসহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে আরও বেশি জোরালো ও তীব্রতর করবে।

বিএনপির মহাসচিব বলেন, ভাষা শহীদদের মহিমান্বিত অবদানের কারণে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারাবিশ্বে পালিত হচ্ছে। এটি বিশ্বজুড়ে ভাষাগত বৈচিত্র্য এবং বহুভাষিকতা প্রচারের একটি দিন। জাতি হিসেবে মাতৃভাষার প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের এক গর্বিত দিন একুশে ফেব্রুয়ারি।

তিনি বলেন, আমাদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে চর্চার মাধ্যমে অধিকতর সমৃদ্ধশালী করে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। যাতে জাতি হিসেবে বিশ্বসভায় আমাদের সম্মান ও মর্যাদা আরও বেশি উচ্চস্থান লাভ করে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ’৫২-র ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com