1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মোনাশ কলেজ ডিপ্লোমা প্রোগ্রামের ওরিয়েন্টেশন ডে অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : …চলতি বছর মোনাশ কলেজ ডিপ্লোমা প্রোগ্রামের প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ডে উদযাপন করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। রাজধানীর গুলশান এভিনিউ’র এসএ টাওয়ারে নিজেদের ক্যাম্পাসে চলতি বছরের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করে বাংলাদেশে মোনাশ কলেজ অস্ট্রেলিয়ার একমাত্র অংশীদার প্রতিষ্ঠান ইউসিবি।
‘ওরিয়েন্টেশন ডে প্রোগ্রাম’ এর শুরুতে ইউসিবি’র ডিন অব অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স প্রফেসর মুহাম্মদ ইসমাইল হোসেন এবং প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল তাদের স্বাগত বক্তব্য উপস্থাপন করেন। এরপর ক্যাম্পাস লাইফ শোকেস এবং ইউসিবি’র সিনিয়র লেকচারার ও বিজনেস কোঅর্ডিনেটর সুমাইয়া বিনতে কবির এবং অ্যাসিস্টেন্ট প্রফেসর ও স্টেম কোঅর্ডিনেটর ড. সাদিয়া আফরিনের পরিবেশনায় প্রোগ্রাম ওভারভিউ সেশন ছিল। এ আয়োজনকে কার্যকরী ও ফলপ্রসূ করে তোলে ইউসিবি’র অ্যাটেন্ডেন্স পলিসি, অ্যাকাডেমিক কোড অব কন্ডাক্টস, অ্যাকাডেমিক ইন্টিগ্রিটি এন্ড কেসেস এবং ইন্ট্রোডাকশন টু কাউন্সেলিং-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা।
এছাড়াও অনুষ্ঠানে ইউসিবি’র লেকচারার রাজন আহমেদ নিউমেরিক্যাল এন্ড স্টাডি স্কিলসের ওপর একটি সেশন পরিচালনা করেন। ওরিয়েন্টেশন ডে প্রোগ্রামে অংশগ্রহণকারীরা মোনাশ প্রোগ্রামে অধ্যয়নের খুঁটিনাটি বিভিন্ন দিক ও গুরুত্বপূর্ণ নিয়মনীতিসহ প্রয়োজনীয় অ্যাকাডেমিক টুলস, মোনাশ ও ইউসিবি অ্যাকাউন্ট তৈরি ও ব্যবহারের নিয়ম, মুডল’এর সাহায্যে কোর্স ব্যবস্থাপনার মত বিভিন্ন বিষয়ে সম্যক ধারণা অর্জন করেন।
ইউসিবি’র প্রেসিডেন্ট ও প্রভোস্ট প্রফেসর হিউ গিল বলেন, ‘ইউসিবি পরিবারে নতুন সদস্যদের স্বাগত জানাতে পেরে আমরা খুবই আনন্দিত। এই শিক্ষার্থীরা নিজেদের শিক্ষাজীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করতে যাচ্ছে । বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষাসুবিধা দানের লক্ষ্যে আমরা একাগ্রে কাজ করে চলেছি। তরুণ ও মেধাবী ছাত্রছাত্রীরা যেন তাদের স্বপ্নের ক্যারিয়ার গঠনের জন্য সঠিক সুবিধা ও শিক্ষার উন্নত অভিজ্ঞতা লাভ করে, তা নিশ্চিতে আমাদের চেষ্টা অব্যহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com