1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নিজেকে ইহুদিবাদী আখ্যা দিলেন বাইডেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নিজেকে একজন ইহুদিবাদী আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় ইসরায়েল না থাকলে পৃথিবীর কোনও ইহুদি নিরাপদ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন নিজেকে একজন ইহুদিবাদী হিসেবে পুনর্ব্যক্ত করেছেন এবং বলেছেন, ইসরায়েলকে অবশ্যই ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তা দেওয়ার সুযোগের সদ্ব্যবহার করতে হবে।
স্থানীয় সময় সোমবার গভীর রাতে এনবিসি-তে ‘লেট নাইট উইথ সেথ মেয়ার্স’ অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাইডেন বলেন, “ইহুদিবাদী হওয়ার জন্য আপনার ইহুদি হওয়ার দরকার নেই। আমি একজন ইহুদিবাদী। ইসরায়েল না থাকলে পৃথিবীতে একজন ইহুদিও নিরাপদ থাকতে পারবে না।”

তিনি আরও বলেন, ‘কিন্তু এখানে একটি বিষয় আছে। তাদেরকে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য শান্তি ও নিরাপত্তার সুযোগের সদ্ব্যবহার করতে হবে, যারা হামাসের হাতে গুটির মতো ব্যবহৃত হচ্ছে।’

মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট উল্লেখ করেছেন, এ বিষয়ে একটি প্রক্রিয়া চলছে।

বাইডেন বলেন, “আমি মনে করি যদি আমরা সেই অস্থায়ী যুদ্ধবিরতিটি অর্জন করতে পারি, তাহলে আমরা এমন একটি দিকে যেতে সক্ষম হব যেখানে গতিশীল পরিবর্তনের মাধ্যমে দ্বি-রাষ্ট্র সমাধান মেনে আমরা ইসরায়েলের নিরাপত্তা এবং ফিলিস্তিনিদের স্বাধীনতার নিশ্চয়তা দিতে পারব।”

রাফায় সম্ভাব্য ইসরায়েলি অভিযানের বিষয়ে বাইডেন বলেন, ইসরায়েলিরা ‘আমার কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা সেখানে যাওয়ার আগে রাফা থেকে উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে সরিয়ে নিতে সক্ষম হবে এবং এরপর হামাসের অবশিষ্ট যোদ্ধাদের খুঁজে বের করবে’।

তবে মার্কিন এই প্রেসিডেন্ট পুনর্ব্যক্ত করেছেন, গাজায় অনেক নিরীহ মানুষ নিহত হচ্ছে।

ইসরায়েলের পক্ষে বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশের অপ্রতিরোধ্য সমর্থন রয়েছে উল্লেখ করে বাইডেন বলেন, “যদি এটি (নিরীহ মানুষ নিহত হওয়া) চলতেই থাকে, তবে তারা বিশ্বজুড়ে সমর্থন হারাবে এবং এটি ইসরায়েলের স্বার্থে ভালো কিছু নয়।”

তিনি আরও বলেন, “রমজান আসছে। ইসরায়েলিরা সম্মত হয়েছে, রমজানে তারা কোনেও ধরনের কার্যক্রম চালাবে না। এর সঙ্গে বন্দিদের ছাড়িয়ে নিতে আমাদের সুযোগ দিতেও তারা হামলা বন্ধ রাখবে।”

অবশ্য এর আগে তিনি বলেছিলেন, আগামী ৪ মার্চের মধ্যে যুদ্ধবিরতি হবে বলে তিনি আশা করছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com