1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হতে পারেন ৭-১০ জন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৩ বার দেখা হয়েছে

আকার বাড়ছে মন্ত্রিসভার। এই সংখ্যা হতে পারে ৭ থেকে ১০ জনের। রংপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, যশোর, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগ থেকে যুক্ত হতে পারে নতুন মন্ত্রিসভার সদস্য। সংরক্ষিত নারী আসন থেকে থাকতে পারেন দুই-একজন।

শপথ গ্রহণের সম্ভাবনা আগামীকাল শুক্রবার সন্ধ্যায়। তবে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছেন, এখনো এ বিষয়ে কোনো নির্দেশনা পাননি তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে গত ১১ জানুয়ারী শেখ হাসিনা সরকারের ৩৬ সদস্যের মন্ত্রিসভা শপথ গ্রহণ করেন। মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ আর ১১ ছিলেন প্রতিমন্ত্রী। তবে সেই মন্ত্রিসভায় শ্রম ও কর্মসংস্থান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী দেয়া হয়নি। তাই শুরু থেকে আলোচনা চলছিল কারা পাচ্ছেন এই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব।

মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সহ আরও কয়েকটি মন্ত্রণালয়ে যুক্ত হচ্ছেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। স্থানীয় সরকার মন্ত্রণালয়েও একজন প্রতিমন্ত্রী দেয়া হতে পারে। অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়েও আসতে পারে একজন করে প্রতিমন্ত্রী। এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী দেয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়েও যুক্ত হতে পারে একজন প্রতি বা উপমন্ত্রী। বানিজ্য মন্ত্রণালয়ে একজন পূর্ণ মন্ত্রীর নাম শোনা যাচ্ছে। পররাষ্ট্রে যুক্ত হতে পারেন একজন প্রতিমন্ত্রী। ডাক ও টেলিযোগাযোগে একজন প্রতিমন্ত্রী দেয়ার কথাও শোনা যাচ্ছে।

রংপুর, কিশোরগঞ্জ, রাজশাহী, যশোর, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগ থেকে নতুন মন্ত্রিসভার সদস্যরা যুক্ত হতে পারেন। সংরক্ষিত নারী আসন থেকে থাকতে পারেন দুই-একজন।

শপথ গ্রহণের সম্ভাবনা শুক্রবার সন্ধ্যায় হতে পারে এমন খবর থাকলেও মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছেন, এ বিষয়ে এখনো তার কাছে কোনো তথ্য নেই।

এদিকে, শনিবার রাতে চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এর আগেই মন্ত্রিসভা সম্প্রসারণের শপথ হয়ে যাবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com