1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কঠিন মুহূর্ত অতিক্রম করছে দেশের মানুষ: চরমোনাই পীর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশের মানুষ বর্তমানে কঠিন একটা মুহূর্ত অতিক্রম করছে। হত্যা, খুন, গুম ও ধর্ষণ ক্ষমতাসীনদের নিত্যদিনের ঘটনা। রাজনৈতিক চরিত্রের অপরাধ প্রবণতা জাহিলী যুগকেও হার মানিয়েছে। যার ফলশ্রুতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করার সাহস পায়।

শুক্রবার সকালে ঐতিহাসিক চরমোনাই বার্ষিক মাহফিলের তৃতীয় দিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পীর সাহেব চরমোনাই আরো বলেন, আওয়ামী ছাত্রলীগের ছেলেরা দেশকে লুটপাটের মহোৎসবে মেতে উঠেছে। কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই অবস্থায় এদেশকে মানুষের দেশ বলা যায় না। এটাকে পরিবর্তন করতে হবে। এ পরিবর্তনের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। ঢাকার বেইলী রোডে অগ্নিকাণ্ডে বহু নিহতের ঘটনায় শোক প্রকাশ করেন পীর সাহেব চরমোনাই।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রিয় সভাপতি নূরুল বশর আজিজীর সভাপতিত্বে গণজমায়েতে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রিয় সভাপতি জি এম রুহুল আমিন, এম. হাসিবুল ইসলাম, নূরুল করীম আকরাম ও শরিফুল ইসলাম রিয়াদ প্রমুখ।

শনিবার সকাল সাড়ে ৮ টায় পীর সাহেব চরমোনাই’র আখেরী বয়ান ও মোনাজাতের মধ্য দিয়ে এবারের তিনদিনব্যাপী মাহফিল সমাপ্ত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com