1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জুড়ীতে বর্ষা মৌসুমের আগেই তলিয়ে থাকে হাকালুকি হাওরের- কৃষি জমি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৪২১ বার দেখা হয়েছে

জালালুর রহমান, মৌলভীবাজার : হাকালুকি হাওরের কৃষি জমি বর্ষা মৌসুমের আগেই তলিয়ে থাকে দুইবছর থেকে। স্বল্প বৃষ্টিতে পানি জমে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। একটি পক্ষ উজানে বাদ দেওয়ার ফলে কৃষি জমি গুরুত্বপূর্ণ হাওরটি। মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গারা খাল ও মৃত আব্দুল খালিক চৌধুরী সাবেক চেয়ারম্যানের জাওর নামে পরিচিত আনুমানিক ১০০ হেক্টর বোরো কৃষি জমির বেহাল দশা দেখার যেনো কেউ নেই।

উজান থেকে বৃষ্টির পানি এসে বোরো ফসলি জমি ডুবিয়ে দেয় নতুন একটি নদী হওয়ার কারণে এই নদীর পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। গোড়কুরী বিলে পানি আসে ওই বিল থেকে পানি যাওয়ার কোনো সুযোগ নেই।

অবিশ্বাস্য হলেও সত্য যে, গারা খালের দুপাশের অবস্থা এতই করুন যে, যা স্বচক্ষে না দেখলে অনুমান করা যাবে না।

সরেজমিনে গিয়ে কথা হয় হাকালুকি হাওরের কৃষক আব্দুল খালিক, মস্তাকিন আহমদ, জয়নালের সাথে
তারা আক্ষেপের ভাষায় বলেন, আমাদের এই বোরো ফসলি জমি পানিতে তলিয়ে থাকে চাষাবাদ করা খুব কষ্ট হয়। গাড়া খালের দুপাশে ফাগুন চৈত্র বৈশাখ মাস পর্যন্ত এই জায়গায় শুকনো থাকে। আমরা শুকনো যায়গায় ধানকাটি দুইবছর বছর যাবত বৃষ্টির পানি এসে ধান ডুবিয়ে দেয়।
আমাদের বোরোধান রক্ষা করতে হলে অচিরে একটি খাল খনন করে দিলে গোড়কুরী দিকে তবে আমাদের ধান রক্ষা হবে।
তা নাহলে বোরো ফসল করা সম্ভব হবে না। ইতিপূর্বে আমাদের অনেক ফসল নষ্ট হয়েছে। আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি আগামীতে চাষাবাদ বিলুপ্তির পথে। ওই-সময় অত্রাঞ্চলের গবাদিপশুর গু খাদ্য সংকট দেখা দিয়েছে।

এ সরকার বিভিন্ন উন্নয়ন করেছে। এইটা আমরা স্বীকার করি। একটি খাল খনন করে দিলে আমাদের সব দুঃখ দুর হইয়া যাইব, সরকারের সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি কামনা করছেন।
এ ব্যাপার জানতে চাইলে জুড়ী উপজেলা কৃষি অফিসার মাহমুদুল আলম খাঁন এ প্রতিবেদক কে বলেন, এখানে যে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে আমরা অতি দ্রুত উর্ধ্বতন কতৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিবো বিস্তীর্ণ এলাকার ধান পানির নিচে নিমজ্জিত হয়ে আছে। ইউএনও মহোদয় এবং উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে ব্যবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com