1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ৫শ দরিদ্র পরিবার পেল খাদ্য সামগ্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২২১ বার দেখা হয়েছে

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে মাহে রমজানকে সামনে রেখে ৫শত হতদরিদ্র পরিবারের মাঝে চাউল, ডাল, বোট, আলু, তেল, চিনিসহ ২২ কেজীর খাদ্য সামগ্রী বিতরণ করেছে ‘বন্ধু উন্নয়ন সংস্থা’।

শনিবার সকাল ১১টায় সংস্থাটির দেবিদ্বারস্থ মোহাম্মদপুর ‘বন্ধু উন্নয়ন সংস্থা’র কার্যালয়ে জিএফবি গ্রুপ ও নিউ জার্সি বাংলাদেশী কমিউনিটির অর্থায়নে ১০ লাখ টাকার ওই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
‘বন্ধু উন্নয়ন সংস্থা’র চেয়ারম্যান এমএ ওয়াদুদের সভাপতিত্বে এবং জামাল উদ্দিনের পরিচালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকামতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল ইসলাম, মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, সাবেক সমাজসেবা কর্মকর্তা আব্দুল কাইয়ুম সরকার, ‘বন্ধু উন্নয়ন সংস্থা’ চক্ষু অপারেশনের সমন্বয়ক রাজু আহম্মেদ ও মো. মোশাররফ হোসেন ভৃইয়া প্রমূখ।
সংস্থার চেয়ারম্যান এমএ ওয়াদুদ জানান, ‘বন্ধু উন্নয়ন সংস্থা’ প্রতিষ্ঠার পর থেকে গত ২২ বছর ধরে বিভিন্ন দাতা সংস্থা ও ব্যক্তির অনুদানে কর্মসংস্থানে ঋণ বিতরণ ছাড়াও দরিদ্র অসহায় মানুষের উন্নয়নে পাশে আছে। প্রতিবছর ১১টি জেলার হাজার হাজার অসহায় ও দুস্থ্যদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী, কোরবানী ঈদে গরুর মাংস, গৃহহীনদের গৃহায়ন, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, শিক্ষা বৃত্তি প্রদান, শীতবস্ত্র ও খাদ্য সামগী প্রদান, বিনামূল্যে চিকিৎসা, ঔষধ প্রদানে সহায়তায় করে আসছে। বিভিন্ন সময়ে করোনা ও দূর্যোগ অবস্থায় সহযোগীতা ছাড়াও প্রায় ১১ হাজার অসহায় দরিদ্র এবং পুলিশ সদস্যদের চক্ষু চিকিৎসা এবং ছানি অপারেশনে অভ‚তপূর্ব অবদান রেখেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com