1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিএনপি নেতার মেয়েকে নিয়ে নিরুদ্দেশ ছাত্রলীগ নেতা, অতঃপর…

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি নেতার মেয়েকে নিয়ে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আদিপুজ্জামান সংগ্রাম নিরুদ্দেশ হয়েছেন।

রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই মেয়ের ভাই বাদী হয়ে ইবি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মেয়ের বাবা ইউনিয়ন পর্যায়ের একজন নেতা।

অভিযোগে ওই মেয়ের ভাই লেখেন, তার বোন বৃষ্টি (১৭) (ছদ্মনাম) হরিনারায়নপুরের একটি মহিলা কলেজের ছাত্রী। দীর্ঘদিন থেকে তার বোনকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন ছাত্রলীগ নেতা আদিপুজ্জামান সংগ্রাম।

প্রতিদিনের মতো রোববার দুপুরে তার বোন হরিনারায়নপুর বাজার থেকে বাড়ি ফিরছিল। এ সময় পথে রাস্তা থেকে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যান সংগ্রাম। পরে দুজন প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও এখনো বোনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন শেখ হিমেল জানান, কারও ব্যক্তিগত জীবনের দায়ভার সংগঠন নেয় না। আমিও লোকমুখে খবর পেয়ে মূলঘটনা জানতে তাকে ফোন দিয়ে তার মোবাইল ফোনটি বন্ধ পেয়েছি। যদি তিনি এ ধরনের কাজ সত্যিই করে থাকেন; তাহলে অবশ্যই আমার মতে সংগঠনের ভাবমূর্তি তিনি নষ্ট করেছেন। আমি এ বিষয়ে আমার সিনিয়র নেতাকর্মীকে জানাব, সংগঠন তার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে ইবি থানার ওসি মোহাম্মদ মামুন রহমান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। মোবাইলের সূত্র ধরে এর খোঁজখবর নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com