1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২৩৫ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে শহরের বঙ্গবন্ধু সড়কের ইসলাম প্লাজা এবং ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের (জেলা স্কুল) সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার নয়াবস্তি এলাকার মৃত ফজলুল হকের স্ত্রী মাহবুবা বেগম (৪৫) ও ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মনসুর রহমান (৫০)। তারা দুজন সুগার মিলের কর্মচারী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে অফিস ছুটির পর পঞ্চগড় যাওয়ার উদ্দেশ্যে সহকর্মী মনসুর রহমানের মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড পর্যন্ত যাচ্ছিলেন মাহবুবা বেগম। শহরের বঙ্গবন্ধু সড়কের ইসলাম প্লাজার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালিয়াডাঙ্গীগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে দুজনই রাস্তায় ছিটকে পড়েন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহবুবাকে মৃত ঘোষণা করেন। এর ১০ মিনিট পর প্রাথমিক চিকিৎসা চলাকালীন সময়ে মনসুর রহমান মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, ট্রাকটিকে আটক করা যায়নি। অভিযোগ সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com