1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ইফতারে ঘাস খাচ্ছেন ফিলিস্তিনিরা!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: এ সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়। এতে দেখা যাচ্ছে, এক ফিলিস্তিনি পরিবার সারাদিন রোজা রেখে ইফতারের সময় পশুপাখির খাবার ঘাস খাচ্ছেন।

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের ছয় মাসেরও বেশি সময় ধরে চালানো হামলায় গাজাবাসী কতটা অসহায় হয়ে পড়েছেন, সেটির নির্মম চিত্র ফুটে উঠেছে এই ছবিতে।

ঘাস, সঙ্গে লেবু দিয়ে ইফতার করছে এক ফিলিস্তিনি পরিবার।

ছবিটি দেখার পর বেশিরভাগ মানুষই ব্যথিত হয়েছেন। আবার অনেকের মনে প্রশ্ন জেগেছে ক্ষুধার তাড়নায় যে ফিলিস্তিনিরা ঘাস খাচ্ছেন সেগুলো তাদের দেহের জন্য ক্ষতিকর হচ্ছে কি না?

গাজার এক পরিবার সংবাদমাধ্যম মিডেল ইস্ট আইয়ের সাংবাদিককে জানিয়েছেন, তারা ঘাস তুলে সেগুলো বাধ্য হয়ে রান্না করে খাচ্ছেন। তারা জানিয়েছেন, ঘাস হলেও শিশুদের সঙ্গে তারা মিথ্যা বলেন। শিশুদের তারা বলে থাকেন এগুলো মুলুখেয়া। যেটি উদ্ভিদ বিশেষ একটি খাবার।

অপর সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক আনাস আল-শরীফ নিশ্চিত করেছেন, তীব্র খাদ্য সংকট দেখা দেওয়ায় গাজার অনেক মানুষ ঘাস খাচ্ছেন।

ঘাস কি খাওয়া যায়, এটি নিরাপদ?

ঘাস মানুষের খাওয়ার উপযোগী এবং এটি বিষাক্ত কোনো কিছু নয়। কিন্তু এটি মানুষের জন্য ভালো নয়। বিশেষ করে যদি দীর্ঘদিন খাওয়া হয়।

ঘাস পানি আর লিগনিনের সমন্বয়ে তৈরি। লিগনিন এমন একটি প্রোটিন যেটি মানুষের পাচনতন্ত্রের জন্য ভাঙা কঠিন।

প্রাণীর জন্য, যেমন গরু, ঘাস খাওয়া কোনো সমস্যা নয়। কারণ তাদের পাচনতন্ত্র এটি সহ্য করতে পারে এবং ঘাসে থাকা স্টার্চ এবং সেলুলোসকে অধিগত করতে পারে।

কিন্তু ঘাসে অতিরিক্ত পরিমাণ সেলুলোস থাকার অর্থ হলো মানুষের জন্য এটির কোনো পুষ্ঠিগত উপকারিতা নেই।

এছাড়া মানুষের দাঁতের জন্য ঘাস ক্ষতিকর। কারণ ঘাসে প্রচুর পরিমাণ সিলিকা বা বালু থাকে। যা ধীরে ধীরে দাঁত নষ্ট করে ফেলতে পারে। কিন্তু প্রাণীর দাঁত এমনভাবে তৈরি যে এই সিলিকা তাদের কোনো ক্ষতি করতে পারে না।

এছাড়া ঘাসে প্রচুর পরিমাণ ময়লাও থাকে। অনেক জায়গায় ঘাসে কীটনাশক ব্যবহার করা হয়। অর্থাৎ ঘাস খেলে মানবদেহে ক্যান্সার ও সন্তান জন্মদানগত সমস্যা হতে পারে।

ঘাস যেহেতু মানব দেহের পাচনতন্ত্র ভাঙতে পারে না ফলে এটির কারণে বমি ও ডায়রিয়া হতে পারে। আর বেশিরভাগ ঘাসই হজম হয় না। ফলে এ থেকে কোনো পুষ্টিই পায় না মানুষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, গাজার শিশুরা ঘাস সংগ্রহ করছে। এক মা জানিয়েছেন, তার শিশু খুবই দুর্বল এবং সবসময় ডায়রিয়াতে ভুগছে। আর তাদের চেহারা সব সময় হলুদ হয়ে থাকে। ময়লা পানি ও ঘাস খাওয়া শুরুর পর থেকেই মূলত এমনটি হচ্ছে।

সূত্র: মিডেল ইস্ট আই

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com