1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঠাকুরগাঁওয়ে বরোই পারতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২৮৮ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডা. রাকিবুল আলম।

নিহতরা হলো  চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রাজু (১২) এবং একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে কাওসার আলী (৭)।  মৃত শিশু দুটি  সম্পর্কে চাচাতো ভাই বলে জানায় প্রতিবেশীরা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার  বিকেল চারটার দিকে কাওসার বাড়ির পাশে বরই গাছে বরই পারতে গিয়ে পুকুরে পড়ে যায়। এসময় রাজু তাকে উদ্ধার করতে পুকুরে লাফ দেয়। পুকুরে পানি বেশি থাকায় তাঁরা দুজনেই গভীর পানিতে তলিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে শিশু দুটিকে পাওয়া না গেলে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে তাদের দেহ ভেসে ওঠে। পরে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সিরাজুল ইসলাম বলেন, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com