1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২০২৪ প্রদান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৬৮ বার দেখা হয়েছে

আসলাম ইকবাল : সাহিত্য সংস্কৃতি চর্চা সমাজের অবিচ্ছেদ্য অংশ। সম্প্রতি সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা ব্যাংক। ২০ মার্চ ১২ টায় চ্যানেল আইন স্টুডিওতে ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৪ প্রদান উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল হাই সরকার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক। আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। গত ০৫ মার্চ চ্যানেল আই এর বোর্ড রুমে ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার প্রদান কমিটির এর সভায় এবারের পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষনা করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেনঃ উপন্যাস শাখা (উপেক্ষিতা সীতা), হরিশংকর জলদাস, কথা প্রকাশ। কবিতা শাখা- বাংলা একাডেমীর ডিজি কবি মুহাম্মদ নুরুল হুদা (মজিবমঞ্জুষা, আগামী)। শিশু সাহিত্যে-ছড়া ও কবিতা রমজান মাহমুদ- (আনন্দ বাগান), কারুবাক। গল্প ও উপন্যাসে-সারওয়ার উল-ইসলাম, (পাখিদের ঘরবাড়ী), শিশু একাডেমী। প্রবন্ধে (বাংলাদেশের নবজাগরন ও মসলিম সাহিত্য সমাজ, অন্বেষা, অবলোকন, তত্ত্ব), কাজল রশীদ, কালের ধ্বনি। মুক্তিযুদ্ধ ও গবেষণায়-আহমেদ রেজাউর রহমান (১৯৭১ ঢাকা টেলিভিশন), অনিন্দ প্রকাশ এবং ড. সেলিনা রশিদ ১৯৭১ বধ্যভূমির পথে পথে, জাগতিক প্রকাশ। তরুন শাখায়-ইউসুফ সাকী ব্যানার্জী (খোলস) নৈস্বতা প্রকাশ। এবং ইয়ামিন আষীষ, (দহলকাল) অনন্যা প্রকাশ।
ঢাকা ব্যাংকের এমডি বলেন-অনুষ্ঠান সরাসরি উপভোগ করতে পেরে গর্ববোধ করছি। ব্যাংকের চেয়ারম্যান বলেন-সাহিত্য হচ্ছে মুল জিনিস। তার নার্সিং না করি, চর্চা না করি, ঝিমিয়ে যাবে। সাহিত্যকে শক্তিশালী করার জন্য আামদের এগিয়ে আসা উচিত। আমার অনুরোধ-এই পুরস্কারকে আরো বড় করে এক্সপোজ করা উচিত। ছবিঃ মোস্তাফিজ মিন্টু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com