1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দাপুটে জয়ে পেরুকে উড়িয়ে দিল ব্রাজিল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৩৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভেনেজুয়েলার এবার কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচে পেরুকে উড়িয়ে দিল ব্রাজিল। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে হারিয়েছিল ভেনেজুয়েলাকে। দ্বিতীয় ম্যাচে পেরুর বিপক্ষে পেল আরও বড় জয়। স্যান্দ্রো, নেইমার, এভারটন ও রিকারলিসনের গোলে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পেরুকে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল সেলেকাওরা।

প্রথমার্ধে ম্যাচের ১২ মিনিটে গোল করেন ব্রাজিলের আলেক্স স্যান্দ্রো। এ সময় গ্যাব্রিয়েল জেসুস ডানদিক থেকে বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন স্যান্দ্রোকে। স্যান্দ্রো কাছ থেকে শট নিয়ে জালে জড়ান। তার গোলটি প্রথমার্ধে আর শোধ দিতে পারেনি পেরু। যদিও বলের দখল বেশি ছিল পেরুর কাছে। এমনটি অন টার্গেটেও বেশি শট নিয়েছে তারা।

প্রথমার্ধে ৫৫ শতাংশ বলের দখল ছিল পেরুর কাছে। তারা গোলপোস্টে ৫টি শট নেয়। তার মধ্যে ২টি ছিল অন টার্গেটে। অন্যদিকে ব্রাজিল গোলপোস্টে ৪টি শট নেয়। তার মধ্যে ১টি ছিল অন টার্গেটে। সেটি থেকেই গোল করেন স্যান্দ্রো।

বিরতির পর নিজেদের দারুণভাবে গুছিয়ে নেয় ব্রাজিল। আরও তিনবার পেরুর জালে বল জড়ায়। ৬৮ মিনিটে নেইমার গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এ সময় ডি বক্সের সামনে ফ্রেড বল বাড়িয়ে দেন নেইমারকে। বল পেয়ে নেইমার দুই কদম ডানদিকে সরে শট নেন। পেরুর রক্ষণভাগের খেলোয়াড়ের পায়ের ফাঁক গলে বল জালে জড়ায়। গোলরক্ষক ঝাপিয়ে পড়েও বলের নাগাল পাননি।

এরপর ৯০ মিনিটে এভারটন রিবেইরো ও যোগ করা সময়ে (৯০+৩) রিকালিসন গোল করে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

‘বি’ গ্রুপে বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে সকাল ৬টায় কলম্বিয়ার মুখোমুখি হবে নেইমার-জেসুসরা। আর ২৮ জুন রাত ৩টায় ইকুয়েডরের বিপক্ষে লড়বে তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com