1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

খাগড়াছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২০১ বার দেখা হয়েছে

আজ খাগড়াছড়ি জেলা সদরেরে চেঙ্গী স্কোয়ার স্মৃতিসৌধে ভোর ৫টা ৪৯ মিনিটে ৩১ বার তোপধ্বনির পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন এবং স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার), খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মো. কামরুল আলমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি, রাজনৈতিক সংগঠন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্র্র্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, স্বাধীনতা যুদ্ধে এত ব্যাপক নারকীয় গণহত্যা বিশ্বে আর দ্বিতীয়টি নেই। তিনি বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশ-মাতৃকার জন্য স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বীর বাঙালিরা। প্রতিমন্ত্রী বলেন, যাদের রক্তের বিনিময়ে আমাদের আজকের স্বাধীন বাংলাদেশ, সেই সকল মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা মা-বোনের প্রতি জানাই আমার গভীর শ্রদ্ধা। তিনি মহান স্বাধীনতা দিবসের চেতনাবোধ ও তাৎপর্যকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com