1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সবার আগে যে দুই দেশে উদযাপিত হয়েছে ঈদুল ফিতর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিঅজবিডি ডেস্ক: সৌদি আরবসহ মধ্যপাচ্যের বিভিন্ন দেশ সোমবার মুসলিমদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। তবে সেসব দেশে চাঁদ দেখা না গেলেও দুটি মুসলিম দেশে চাঁদ দেখা গেছে। ফলে ওই দুই দেশে মঙ্গলবার (৯ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা না গেলেও সোমবার (৮ এপ্রিল) আফ্রিকার দুই দেশে চাঁদ দেখা গেছে। দেশ দুটি হলো মালি ও নাইজার। ফলে দেশ দুটিতে মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। দেশে দুটিতে ২৯টি রোজা পালিত হয়েছে।

চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে নাইজারের চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হিলাল। দেশটির পাঁচটি রাজ্যে চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। এছাড়া সোমবার চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে মালির ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, আফ্রিকার অন্যান্য দেশে চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার রোজা থাকবেন সেখান নাগরিকরা। এসব দেশে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বুধবার।

প্রসঙ্গত, চাঁদ দেখার ওপর নির্ভর করে আরবি মাসের গণণা শুরু এবং শেষ করা হয়। সারাবিশ্বে চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজা শুরু এবং ঈদ উদযাপন করেন মুসলিমরা। তাই চাঁদ দেখার ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশে ঈদ পালনের পার্থক্য দেখা দেয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com