1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

উপজেলা নির্বাচনও দেশের মানুষ প্রত্যাখ্যান করবে : নুর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের মতো উপজেলা পরিষদ নির্বাচনও এ দেশের মানুষ প্রত্যাখ্যান করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে গণ অধিকার পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।

নুর বলেন, ‘জনগণের সঙ্গে চলমান মশকরার জবাব দিতে হবে। রাজনৈতিক বিবেচনায় ব্যাঙের ছাতার মত ব্যাংকের অনুমোদন দেয়া হয়েছিল। সরকারের লোকরা এখন ব্যাংকগুলো ফাঁকা করে দিচ্ছে। আদালতকে তারা নিয়ন্ত্রণে নিয়েছে।

সড়ক দুর্ঘটনা নিয়ে তিনি বলেন, ‘দেশে অনেক সড়ক দুর্ঘটনা ঘটছে। কিন্তু সবগুলো আলোচনায় আসছে না। কারণ, হতাহতরা সেলিব্রেটি না।’

সাবেক ভিপি বলেন, ‘ভারতের বিরুদ্ধে কথা বলার মুদর শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের মুরদ নাই। কারণ, তারা ভারতের কাছে মাথানত করেছে। আর এখন ভারত বিরোধী আন্দোলন দেখে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে।’

অভিযোগ করে নুর বলেন, ‘কুকি-চিনকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা পেট্রোনাইজ করেছে। বাংলাদেশে কারা ইসরাইলের বিমান আনলো, তা সবারই জানা। ইসরাইলিরা এসে দেশের গোয়েন্দা সংস্থাকে ট্রেনিং দিয়ে গেছে।’

গত বছরের ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে বিএনপি নয় গোয়েন্দা পুলিশ হামলা করেছিল বলেও অভিযোগ তোলেন সাবেক ভিপি নুর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com