1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ইসরাইলে পাল্টা রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার এক সপ্তাহও পার না হতে ফের রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ৩৫টি রকেট দিয়ে হামলা চালায় তারা। ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

সোমবার ইসরাইলে এই হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। খবর শিনহুয়ার

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় উত্তরাঞ্চলে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ইসরাইল। এর আগেই অবশ্য সাইরেন বেজে উঠে ওই এলাকায়। রকেট হামলার আগে লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে তারা।

ইসরাইলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলের আরজুন ও ওডাইসে গ্রামে হামলা চালানো হয়েছে। সেখানে হিজবুল্লাহ যোদ্ধারা ছিলেন। তবে এতে কেউ নিহত হয়েছে কিনা, তা জানা যায়নি।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরাইল। ওই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরাইল। সেই হামলা চালানো হয় সম্প্রতি।

এর আগে গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। এরপর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইল। তখন থেকেই হিজবুল্লাহর সঙ্গে হামলা ও পাল্টা হামলার ঘটনা বাড়ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com