1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘রেমাল’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: স্থলভাগে উঠার পর ‘প্রবল ঘূর্ণিঝড়’ রেমাল দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি আরও উত্তর ও উত্তর-পূর্বদিকে এগিয়ে দুর্বল হয়ে যেতে পারে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর সোমবার সকালে এক বুলেটিনে এ তথ্য জানিয়েছে। গত ৬ ঘণ্টায় রেমাল ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে উত্তর দিকে এগিয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ বুলেটিনে জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করে বর্তমানে কয়রা, খুলনার নিকট অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঝরিয়ে পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে কিছুটা দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

‘রেমাল’ ক্রমে দুর্বল হয়ে গভীর নিম্নচাপ, নিম্নচাপ, সুস্পষ্ট লঘুচাপ ও লঘুচাপের পর নিঃশেষ হয়ে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৯ নম্বর মহাবিপৎসংকেত এখনো বহাল রয়েছে বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে।

‘রেমাল’-এর প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে। উপকূলীয় অঞ্চলে বইছে ঝড়ো হাওয়া। রাজধানীতেও বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছে। রোববার সারা দিনই বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ বাতাসের গতি রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায় ঘণ্টায় ১১১ কিলোমিটার। রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ১২৫ মিলিমিটার রেকর্ড করা হয় কক্সবাজারের কুতুবদিয়ায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com