1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

যাঁরা মানুষের কল্যাণে কাজ করেন, তাঁরাই মহৎ- পার্বত্য প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১৬৩ বার দেখা হয়েছে

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, মানুষের মধ্যে যারা অনিত্য শরীর ধারণ করে নিত্য জীবন উপভোগ করেছেন এবং যাঁরা মানুষের কল্যাণে কাজ করেন, তাঁরাই প্রকৃত মহৎ।

আজ বিকেলে খাগড়াছড়ি জেলাসদরের কমলছড়ি গ্রামে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ‘পার্বত্য বৌদ্ধ মিশন (পিবিএম) অনাথালয়’ পুনরায় চালুর লক্ষ্যে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরও বলেন, জ্ঞানদীপ্ত, বুদ্ধিদীপ্ত মানুষের উপস্থিতিতে আজ পার্বত্য বৌদ্ধ মিশন (পিবিএম) অনাথালয় পুনরায় চালুকরণ হলো। তিনি বলেন, অনাথালয় হলো যেখানে অসহায় বা দীন-দুঃখীদের লালন পালন করা হয়। অনাথালয়ে অনাথদের আশ্রয় দান একটি মহৎ কাজ। প্রতিমন্ত্রী বলেন, আমরা মানুষ। মানুষের অনিত্য শরীর ধারণ করে যাঁরা নিত্য জীবন উপভোগ করেছেন, তাঁরাই মহৎ ও মহান। মহান ও মহৎ মানুষ পৃথিবীতে এসেছেন আবার চলেও গেছেন। তারা মানুষের কল্যাণে কাজ করে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ, নবী করীম (সঃ), যীশুখ্রিষ্ট, গৌতম বুদ্ধ এরা ছিলেন মানুষরূপী দেবতা। প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বাংলাদেশের মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন।

প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরও বলেন, জীবনে বৃহত্তর স্বার্থে ঐক্যের প্রয়োজন রয়েছে। ক্ষুদ্র স্বার্থের জন্য অনৈক্য দূর করে সকলকে একে-অপরের কাছে আসতে হবে। বৃহত্তর ও দূরদর্শী চিন্তা ছিলো বলেই সত্তরের দশকে শ্রদ্ধেয় জ্ঞানশ্রী ভান্তে দীঘিনালায় পার্বত্য চট্টল অনাথাশ্রম এবং আশির দশকে খাগড়াছড়ির কমলছড়ি শ্রদ্ধেয় সুমনালংকার ভান্তে পিবিএম’র মতো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। এইসব মহীয়সী মানুষদের সৃষ্টিকে লালন এবং এগিয়ে নেয়ার দায়িত্ব সবাই মিলেই পালন করতে হবে। প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, আওয়ামীলীগ সরকার দেশের মানুষের কথা ভাবে, দেশের শান্তির কথা ভাবে বলেই পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সংঘাত বহুলাংশে বন্ধ হয়েছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের মানুষের মনে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্রোতধারা বহমান রয়েছে। আগামিতেও এ ধারা অব্যাহত থাকবে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (সিনিয়র সচিব পদ-মর্যাদা) সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (সচিব পদ-মর্যাদা) সুপ্রদীপ চাকমা, মং সার্কেল চীফ সাচিংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ-প্রফেসর ড, সুধীন কুমার চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চাইথোঅং মারমা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ’র কেন্দ্রীয় সভাপতি সুশীল জীবন ত্রিপুরা, অবসরপ্রাপ্ত মেজর ডা, অজয় চাকমা এবং খাগড়াপুর মহিলা কল্যাণ সংস্থা’র চেয়ারপারসন শেফালিকা ত্রিপুরা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও আয়োজক কমিটির আহ্বায়ক শুভমঙ্গল চাকমা সুদর্শী স্বাগত বক্তব্য রাখেন। সভায় রাঙামাটি মোনঘর শিক্ষা কমপ্লেক্স’র নির্বাহী পরিচালক অশোক চাকমা ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ত্রিনা চাকমা, পিবিএম অনাথালয় ও শিক্ষা কমপ্লেক্স-এর প্রতিষ্ঠাতা প্রধান সুমনালংকার মহাথেরো’র অনুস্থতাজনিত কারণে তাঁর লিখিত বক্তব্য পাঠ করে শোনান, পিবিএম অনাথালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রিপন চাকমা। সভায় বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com