1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঠাকুরগাঁওয়ে বালুর ঢিবির পাশে পড়ে ছিল বৃদ্ধার লাশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪
  • ২৩০ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : শনিবার দুপুরে সদর উপজেলার মথুরাপুর এলাকায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের ধার থেকে বৃদ্ধা ওই মহিলার লাশ উদ্ধার করা হয়। তবে এখনও তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, পথচারীরা রাস্তার ধারে মহিলাটির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ ঢাকা মেইলকে বলেন, আমরা জানতে পেরেছি ওই মহিলা মানুষের কাছে সাহায্য তুলে জীবনধারণ করতেন। এটি মনে হয় না হত্যাকাণ্ড। কারণ তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন।

তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি হয়তো রাতের বেলা অন্ধকারে দেখতে না পেয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে অসুস্থতার কারণে তিনি মারা গিয়েছেন।

ওসি বলেন, ঘটনাস্থলে সিআইডি টিম মহিলার পরিচয় শনাক্ত করতে কাজ করছে। পরে সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com