1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কানাডিয়ান ইউনিভার্সিটির দুই বাংলাদেশি পেলেন ডায়ানা অ্যাওয়ার্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৫৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কানাডিয়ান ইউনিভার্সিটির দুই বাংলাদেশি পেয়েছেন ডায়ানা অ্যাওয়ার্ড। অনন্য এই স্বীকৃতি উদযাপনে গতকাল মঙ্গলবার দুপুরে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উদ্যোগে নিজস্ব ক্যাম্পাসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডায়ানা অ্যাওয়ার্ড বিজয়ী কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংরেজি বিভাগের প্রভাষক উপমা আহমেদ এবং শিক্ষার্থী মো. জহিরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ ড. চৌধুরী নাফিজ সরাফাত। সামাজিক পরিবর্তনে অবদানের স্বীকৃতি হিসেবে ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন তারা।

উপমা আহমেদ যুব সংগঠন ‘ইভোলিউশন ৩৬০’ এর মাধ্যমে সামাজিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আন্তর্জাতিক এই স্বীকৃতি পেয়েছেন। অন্যদিকে দৈনন্দিন কাজের বাইরে গিয়ে সামাজিক পরিবর্তন এবং উন্নতিতে ভূমিকা রাখায় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন জহিরুল ইসলাম।

ড. চৌধুরী নাফিজ সরাফাত বলেন, কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সবসময় সেরা শিক্ষকদের নেয়, এটা আবার প্রমাণ হলো। আমাদের সেরা ছাত্র অ্যাওয়ার্ড পেয়েছে। তাদের নিয়ে আমরা গর্বিত। আমরা আশা করছি, আগামী বছর আমাদের বিশ্ববিদ্যালয় থেকে নতুন কেউ এই অ্যাওয়ার্ড নিয়ে আসবে।

অনুষ্ঠানে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সিনিয়র অ্যাডভাইজর প্রফেসর ড. এইচ এম জহিরুল হক, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, রেজিস্ট্রার দিলদার আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. শাহরুখ আদনান খান, বিজনেস স্কুল বিভাগের প্রধান এস এম আরিফুজ্জামান, মারুফ এইচ খান প্রধান নির্বাহী, আরবিএমকো লি. টিমকো এনভি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com