1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ওয়াশিংটন অ্যাকর্ডের সিগনেটরি স্বীকৃতি পেলো আইইবি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৫৪ বার দেখা হয়েছে

বাংলাদেশের প্রকৌশলীদের প্রতিনিধিত্বকারী একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ(আইইবি) বহুল প্রতীক্ষিত ওয়াশিংটন অ্যাকর্ডের (Washington Accord)-এর পূর্ণ সিগনেটরি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।

বুধবার (১২ জুন) আইইবির সম্মানী সাধারণ সম্পাদক
প্রকৌশলী এস. এম. মনজুরুল হক মঞ্জু সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়াদিল্লিতে আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং সম্মেলনের বার্ষিক সভায় বিশ্বের ২৩টি স্বাক্ষরকারী দেশ সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তটি অনুমোদন করেছে।

আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, এই অর্জন দেশের প্রকৌশলীদের অর্জন। এই অর্জনের মধ্য দিয়ে দেশের প্রকৌশলীদের মেধা, মনন, দক্ষতার সুবিস্তৃত বৈশ্বিক স্বীকৃতি পাবে। দেশের প্রকৌশল শিক্ষা এবং পেশার উন্নয়নে আইইবি বদ্ধ পরিকর।

আইইবির সম্মানী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু বলেন, এই অর্জন আমাদের মাতৃভূমির জন্য। আমাদের প্রাণাধিক প্রিয় বাংলাদেশ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ এর প্রতিনিধিত্বে মর্যাদাপূর্ণ ওয়াশিংটন অ্যাকর্ডে পূর্ণ স্বাক্ষরকারী হিসাবে বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে । দেশের আপামর জনগনের জীবনমানের উন্নতির জন্য এই ধাপ অতিক্রমটি অপরিহার্য ছিল।

তিনি আরও বলেন, আইইবি মনে করে এই অর্জন বাংলাদেশি প্রকৌশলীদের মেধা, মনন, দক্ষতার সুবিস্তৃত বৈশ্বিক স্বীকৃত দিবে, চলমান দেশীয় উন্নয়ন সংগ্রাম তরান্বিত হবে, উচ্চআয়ে কর্মসংস্হানের সুযোগ ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির প্রধান নিয়ামক হবে।

আইইবির মুখপাত্র ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু ওয়াশিংটন অ্যাকর্ডের স্বীকৃতি লাভ করা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ যে, ওয়াশিংটন অ্যাকর্ডের সিগনেটরি স্বীকৃতি লাভ করায় দেশের প্রকৌশল শিক্ষার মানোন্নয়নে আইইবি এখন থেকে আন্তর্জাতিকভাবে সনদ প্রদান ও মনিটরিং করার ক্ষমতা পেলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com