1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

যুক্তরাষ্ট্রে বৈধতা পাচ্ছেন পাঁচ লাখ অভিবাসী!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে বসবাসরত পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। যারা কমপক্ষে ১০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বাস করছেন, তাদের ক্ষেত্রে এই পদক্ষেপ নিতে যাচ্ছে বাইডেন প্রসাশন। এমনটা হলে বৈধভাবে দেশটিতে কাজ করার অনুমতি পাবেন তারা।

অবৈধ অভিবাসীদের বৈধতা অর্জনের লক্ষ্যে আবেদন করার জন্য হোয়াইট হাউস এরই মধ্যে একটি ‘প্যারোল ইন প্লেস’ পদক্ষেপের কথা বিবেচনা করছে বলে প্রতিবেদনে জানিয়েছের ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৮ জুন) হোয়াইট হাউস ঘোষণা করেছে যে, বাইডেন প্রশাসন আগামী মাসগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কিছু দম্পতিকে বৈধতা ছাড়াই স্থায়ী বসবাস এবং এরপর নাগরিকত্বের জন্য আবেদন করার অনুমতি দেবে। মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, এই সংখ্যা পাঁচ লাখ হতে পারে।

হোয়াইট হাউসের ধারণা, এর মাধ্যমে মার্কিন নাগরিকদের পাঁচ লাখেরও বেশি দম্পতি উপকৃত হবেন। এ ছাড়া ২১ বছরের কম বয়সী ৫০ হাজার যুবকও বৈধতা পাবেন, যাদের বাবা-মায়ের একজন আমেরিকান নাগরিকের সঙ্গে বিবাহিত।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ওবামা প্রশাসন ২০১২ সালে ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল ঘোষণা করার পর নতুন এই পদক্ষেপকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অনথিভুক্ত অভিবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রাণ কর্মসূচি বলে বিবেচনা করা হচ্ছে।

ইমিগ্রেশন অ্যাডভোকেসি গ্রুপগুলোর তথ্য অনুসারে, বর্তমানে প্রায় ১১ লাখ দম্পতি মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছেন। গ্রুপগুলো বলেছে, তাদের মার্কিন নাগরিক করা হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ১৬ বিলিয়ন ডলার যোগ হবে।

এদিকে বাইডেনের এমন পরিকল্পনা শেষ পর্যন্ত পাস হবে কিনা তা নিয়ে দ্বিধাও রয়ে গেছে। কারণ এ বছরের শুরুর দিকে সিনেটে উত্থাপিত একটি পৃথক দ্বিদলীয় বিল প্রশাসনের সমর্থন অর্জন করেছিল। কিন্তু রিপাবলিকানদের কারণে তা পাস করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com