1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিশ্বের সবচেয়ে বর্বর সেনাবাহিনী ইসরাইলের: জাতিসংঘ তদন্ত কমিশন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফিলিস্তিনে চলছে ইসরাইলি বর্বরা। যার নেতৃত্ব দিচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। তাদের বর্বরতা থেকে রেহাই পাচ্ছে না নারী বৃদ্ধ থেকে শুরু করে নিষ্পাপ শিশুরাও। যা নাড়িয়ে দিচ্ছে গোট বিশ্বের মানুষদের। ইসরাইলি সেনাবাহিনীর এমন কর্মকাণ্ডকে বিশ্বের সবচেয়ে ‘বর্বর’ বলে আখ্যায়িত করেছেন জাতিসংঘের তদন্ত কমিশনের সদস্য ক্রিস সিডোটি।

২০২৩ সালের অক্টোবরে ইসরাইলি বাহিনী ও হামাস যোদ্ধাদের দ্বারা সংঘটিত অপব্যবহারের বিষয়ের তদন্তের ফলাফল উপস্থাপন করেন জাতিসংঘের ওই তদন্ত কমিশনের সদস্য। এসময় বার্তা সংস্থা আল জাজিরাকে তিনি বলেন, ‘ইসরাইলি সেনাবাহিনী বিশ্বের অন্যতম অপরাধমূলক সেনাবাহিনী।’

এছাড়াও তদন্ত কমিশনের প্রধান এবং জাতিসংঘের মানবাধিকারের প্রাক্তন হাইকমিশনার ও দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের প্রাক্তন বিচারক নাভি পিলে ইসরাইলি যুদ্ধাপরাধের মাত্রাকে ‘অভূতপূর্ব’ বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন তার কমিশন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খানের কাছে ৭ হাজারটি প্রমাণ জমা দিয়েছে। যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকের যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত থাকার প্রমাণ রয়েছে।

এসব অভিযোগ অবশ্য আমলে নিচ্ছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দাবি ইসরাইল প্রতিরক্ষা বাহিনী হল ‘বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী।’

তবে তার দাবি মানতে নারাজ জাতিসংঘের তদন্ত কমিশন। কমিশনের সদস্য ক্রিস সিডোটি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বলেছেন, ‘আপনারা উপসংহারে পৌঁছাতে পারেন যে ইসরাইলি সেনাবাহিনী সবচেয়ে অপরাধমূলক সেনাবাহিনীর একটি। মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইল দায়ী। তারা নির্মূল হত্যাযজ্ঞ চালিয়েছে ফিলিস্তিনে। পুরুষ এবং ছেলেদের লক্ষ্য করে লিঙ্গ নিপীড়ন; জোরপূর্বক স্থানান্তর; এবং নির্যাতন এবং অমানবিক ও নিষ্ঠুর আচরণ করা হয়েছে তাদের ওপর।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com