1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রোহিঙ্গা সংকট সমাধানে আবারও চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (জুন ২৪) সন্ধ্যায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও জিয়ানচাও।

এ সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রেস সচিব বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রী চীনের সহযোগিতা চেয়েছেন এবং চীনের প্রেসিডেন্ট যেন এ ব্যাপারে আন্তরিকভাবে উদ্যোগ নেন।

লিও জিয়ানচাওকে প্রধানমন্ত্রী তাঁর এই বিশেষ বার্তা চীনের প্রেসিডেন্টের কাছে পৌঁছে দিতে বলেন।

দীর্ঘদিনেও রোহিঙ্গা সংকট সমাধান না হওয়ায় হতাশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেছে। এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। এই (সমাধান) অনিশ্চয়তার জন্য আমরা খুবই দুঃশ্চিন্তাগ্রস্ত।

বাংলাদেশের পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়’, আমরা জাতির পিতা প্রবর্তিত এই প্রবর্তিত পররাষ্ট্রনীতির ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com