1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সেমিফাইনাল স্বপ্নভঙ্গের পর যা বললেন শান্ত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সেমিফাইনালে ওঠার লক্ষ্যে আফগানিস্তানকে মাত্র ১১৫ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিতে ১২ দশমিক ১ ওভারে এই লক্ষ্য টপকাতে হতো বাংলাদেশকে।

ইনিংসের প্রথম ওভারে ভালো কিছুর ইঙ্গিতও দেন ওপেনার লিটন দাস। শুরুর দিকে ম্যাচেই ছিল বাংলাদেশ। তবে তাওহীদ হৃদয়ের আউটে বদলে যায় সব সমীকরণ। ইনিংসের দশম ওভারে পাঁচটি ডট বল খেলে ম্যাচ থেকে নিজেদের আরও ছিটকে দেন মাহমদুউল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত ১০৫ রান থামে বাংলাদেশের ইনিংস। টাইগারদের এই পরাজয়ে অস্ট্রেলিয়াকে হতাশায় ডুবিয়ে সেমিতে উঠে গেছে আফগানিস্তান।

এ প্রসঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ভাষ্য, ‘আমার মনে হয়, আমরা খুব ভালো বল করেছি। অনেক কিছুই ভালো করেছি। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে, কিছু বাজে সিদ্ধান্ত নিয়েছি বিশেষ করে মিডল ওভারে। এটার মূল্যই দিতে হয়েছে আজ।’

টপ-অর্ডার এই ব্যাটার যোগ করেন, ‘পরিকল্পনা ছিল প্রথম ৬ ওভারে জোরালোভাবে চেষ্টা করা (সেমিফাইনালে যাওয়ার জন্য)। এটা হয়নি আর মিডল-অর্ডারও ঠিকঠাক (পরিকল্পনা) বাস্তবায়ন করতে পারেনি। পুরো টুর্নামেন্টে আমরা ভালো বল করেছি, বিশেষত রিশাদ, পেস বোলাররাও ভালো করেছে।’

এদিকে ইনিংসের প্রথম ওভারে ১৩ রান নিয়েছিলেন লিটন। কিন্তু পরের ২ ওভারে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। নাভিন উল হকের টানা দুই বলে ফেরেন অধিনায়ক শান্ত ও সাকিব আল হাসান। এতেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

এ নিয়ে শান্তর মন্তব্য, ‘ব্যাটিংয়ে উন্নতি করা দরকার, টপ-অর্ডার ভালোভাবে পারফর্ম করতে পারেনি। এটা হতেই পারে, যখন বল ভিজে গেছে। আমি যেমন বলেছি, পরিকল্পনার বাস্তবায়ন করতে পারিনি ব্যাট হাতে। আর অনেক সিদ্ধান্ত ভুল হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com