1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ভারতে ৬ তলা ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রবল বৃষ্টিপাতের মধ্যে ভারতে একটি ছয়তলা ভবন ধসে পড়েছে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (৬ জুলাই) গুজরাটের সুরাটে শচীন পালি গ্রামে এই ঘটনা ঘটে।

ভবন ধসের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ধ্বংসস্তূপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বহুতল ভবনটি মাত্র আট বছর আগে নির্মিত হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ভবনধসের স্থানে ধ্বংসস্তূপের পাহাড় তৈরি হয়েছে। সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

জানা গেছে, বিকেল বেলা ভবনটি ধসে পড়ার সময় এর অন্তত পাঁচটি পরিবার এর ভেতরে ছিল।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া লোকদের সন্ধান ও উদ্ধারে অভিযান শুরু করেছে। উদ্ধারকাজে সহায়তার জন্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের একটি দলকেও ডাকা হয়েছে।

কর্মকর্তারা জানান, ভবনটি খুব বেশি পুরোনো না হলেও জরাজীর্ণ অবস্থায় ছিল এবং বেশিরভাগ ফ্ল্যাট খালি ছিল।

সুরাটের জেলা প্রশাসক ডা. সৌরভ পারঘি বলেন, ছয়তলা একটি ভবস ধসে পড়েছে। আমরা কিছুক্ষণ আগে এক নারীকে জীবিত উদ্ধার করেছি। আরও চার বা পাঁচজন ভেতরে আটকা থাকতে পারেন।

তিনি বলেন, এনডিআরএফ এবং এসডিআরএফের দলগুলোকে দ্রুত উদ্ধারকাজের জন্য চাপ দেওয়া হয়েছে। আমরা আশা করছি, কয়েক ঘণ্টার মধ্যে বাকিদেরও উদ্ধার করতে সক্ষম হবো।

ভবনটি ধসে পড়ার কারণ উদঘাটনে তদন্ত হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com