1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শাহবাগে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে: ডিএমপি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন তারা।

এদিকে আগের থেকেই শাহবাগ মোড়ে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ। সাঁজোয়াযান ও জলকামান নিয়ে বিপুল সংখ্যক পুলিশ সেখানে রয়েছে। তবে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে এলে সাঁজোয়াযান ও জলকামান পিছিয়ে নেওয়া হয়।

আদালতের নির্দেশনার পর ডিএমপির পক্ষ থেকে শিক্ষার্থীদের রাস্তায় না নামার অনুরোধ জানানো হয়েছিল।

তারপরও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু পালন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন বলেন, পুলিশ সেখানে (শাহবাগে) ধৈর্যের পরিচয় দিয়েছে। আমরা সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের অনুরোধ করেছিলাম রাস্তায় যেন না নামেন। গতকাল আদালত একটি নির্দেশনা দিয়েছেন। তাই আর কোটা নিয়ে আন্দোলনের অবকাশ নেই। আশা করেছিলাম আন্দোলনকারী শিক্ষার্থীরা নতুন করে জনদুর্ভোগ সৃষ্টির মতো কর্মসূচি দেবেন না। কিন্তু তারা নেমে পড়লেন।

মহিদ বলেন, পুলিশের অবস্থান সেখানে রয়েছে। পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। আশা করি, আজকেই এটা শেষ হবে। ফার্দার কিছু করবে না। পুলিশ চায় না শিক্ষার্থীদের সঙ্গে কিছু হোক। তাদেরও বোঝা উচিত। তাদেরও দায়িত্বশীল হওয়া উচিত। আশা করব তাদের বোধোদয় হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। প্রথমে পুলিশ তাদের বাধা দেয়, পরে সরে যায়। শিক্ষার্থীদের অবরোধের কারণে বর্তমানে শাহবাগ ও এর আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে টানা অবরোধ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত ৭ জুলাই থেকে ‘বাংলা ব্লকেড’ নামে কর্মসূচি শুরু হয়। প্রথম দু-দিন অর্ধদিবস অবরোধ চলার পর মঙ্গলবার একদিন বিরতি দিয়ে গতকাল বুধবার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি চলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com