1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যামনেস্টির মহাসচিবের খোলাচিঠি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা বন্ধ এবং বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর দমনপীড়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সহিংসতায় দুই শতাধিক মৃত্যুর জন্য ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে জরুরি এবং দৃঢ় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে তারা। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে একটি খোলাচিঠিতে অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস কলামার্দ এ আহ্বান জানান।

চিঠিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক হতাহতের বিষয়টি উল্লেখ করে বলা হয়, বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ ও ভিন্নমতের প্রতি চরম অসহিষ্ণুতার অভিযোগ আছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগসহ শক্তির বেআইনি ব্যবহার মানবাধিকারের প্রতি কর্তৃপক্ষের নির্মম অবহেলা। এর মধ্য দিয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে থাকার বাধ্যবাধকতা বজায় রাখতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।

চিঠিতে বলা হয়, গত ১০ দিনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিক্ষোভের সময় পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো দ্বারা সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো পর্যবেক্ষণ এবং নথিভুক্ত করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুটি পৃথক ঘটনায় প্রমাণ যাচাই করে দেখেছে যে, ছয় দিনের যোগাযোগ বিধিনিষেধের মধ্যে বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বেআইনি বল প্রয়োগ, প্রাণঘাতী এবং কম-মারাত্মক অস্ত্রের বেআইনি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে আবদ্ধ স্থানে কাঁদানে গ্যাস এবং নিরাপত্তা বাহিনী দ্বারা অ্যাসল্ট রাইফেলের মতো প্রাণঘাতী অস্ত্রের অনিয়ন্ত্রিত ব্যবহার। চিঠিতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ দ্বারা সংঘটিত সহিংসতার দিকেও ইঙ্গিত করা হয়েছে।

অ্যাগনেস কলামার্দ আইনের শাসনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং মানবাধিকার রক্ষায় বাংলাদেশের প্রতিশ্রুতি প্রদর্শন করতে জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com