1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আগস্টে নিম্নচাপ ও বজ্রঝড়ের পাশাপাশি বন্যার আশঙ্কা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ২০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগস্ট মাসে তিন থেকে চারদিন বজ্রঝড় হানা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এ ছাড়া চলতি মাসে দেশে বিচ্ছিন্নভাবে ১-২টি মৃদু তাপপ্রবাহ (৩৬-৩৮° সেলসিয়াস) বয়ে যেতে পারে।

চলতি মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান জানিয়েছেন, সদ্য বিদায়ী জুলাই মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে কম (-১৭.৬%) বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে রেকর্ডকৃত গড় বৃষ্টিপাতের পরিমাণ ২৫৯ মিলিমিটার, ময়মনসিংহ বিভাগে ৪৪৪, চট্টগ্রাম বিভাগে ৬২২, সিলেটে ৬৮৮, রাজশাহীতে ২২২, রংপুরে ৫০৮, খুলনায় ২৬৩ ও বরিশাল বিভাগে রেকর্ডকৃত গড় বৃষ্টিপাতের পরিমাণ ৩৮৬ মিলিমিটার।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চলতি আগস্ট মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ২-৩ দিন মাঝারি ধরনের বজ্রঝড় এবং সারাদেশে ৩-৪ দিন হালকা বজ্রঝড় হতে পারে।

এছাড়া আগস্ট মাসে দেশে বিচ্ছিন্নভাবে ১-২টি মৃদু (৩৬-৩৮° সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে। তবে চলতি মাসে দেশে মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কিছু এলাকায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com