1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নিউ ইয়র্কে উত্তেজনা, একদিকে ‘জয় বাংলা’, অন্যদিকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশে কোটা আন্দোলনে দেশব্যাপী অরাজকতার প্রতিবাদে নিউ ইয়র্কে শান্তির সমাবেশের আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ । কিন্তু শান্তির সমাবেশ শেষ হয়েছে অশান্ত পরিবেশে। শনিবার বিকালে জ্যাকসন হাইটসে আওয়ামী লীগের এই সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। একদিকে আওয়ামী লীগ নেতা-কর্মীদের “জয় বাংলা” অন্যদিকে কোটা আন্দোলনের সমর্থকদের “ভুয়া ভুয়া” স্লোগানে উত্তপ্ত ছিলো পুরো এলাকা ।

পূর্বনির্ধারিত শান্তির সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন এবং কোটা আন্দোলনকারীদের দেশব্যাপী প্রাণহানী ও সম্পদের ক্ষতির প্রতিবাদে তারা বিভিন্ন ব্যানার নিয়ে হাজির হোন। নেতা-কর্মীরা জয় বাংলা স্লোগানে মুখরিত করেন এলাকা, কিন্তু বিপত্তি বাধে শেষ পর্যায়ে। শান্তির সমাবেশের পাশেই বাংলাদেশে কোটা আন্দোলনের সমর্থকরা জড়ো হোন। তারা হামলা-গুলিতে নিহত, আহতদের প্রতি সমবেদনা জানিয়ে স্লোগান দিতে থাকেন, শুরু হয় উত্তেজনা। একপক্ষ ‘জয় বাংলা’ অন্য পক্ষের ‘ভুয়া ভুয়া’ মুহুর্মূহু স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠে । তবে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি ।

সমাবেশ শেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান সাংবাদিকদের জানান, কোটা আন্দোলনকারীরা দেশব্যাপী খুন-হত্যাসহ সম্পদের যেভাবে ক্ষতি করছে তাতে প্রবাসীরা প্রতিবাদ জানানোর জন্য এই শান্তির সমাবেশ ছিলো।

ছাত্ররা এক দফার যে দাবি দিয়েছে তা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রত্যাখান করছে । দেশের মানুষ প্রত্যাখান করেছে।

তবে ‘ভুয়া ভুয়া’ বলে শ্লোগানধারীরা সাংবাদিকদের বলছেন, দেশে শিক্ষার্থীদের হত্যা করে আমেরিকায় শান্তির সমাবেশ করেছে সরকারি সমর্থকরা । কিন্তু খুনী চক্রকে ডাইভার সিটি এলাকা থেকে বিতাড়িত করেছে সাধারণ জনগণ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com