1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দ্রুততম সময়ের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে: সমন্বয়ক নাহিদ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ। বঙ্গভবন থেকে বেরিয়ে তিনি এ তথ্য জানান। সমন্বয়কদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের একটি তালিকা দেওয়া হয়েছে।

ওই তালিকায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে এই সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুলও এমন তথ্য জানিয়েছেন।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে বৈঠক হয়। বৈঠক শেষে সমন্বয়কদের পক্ষ থেকে ব্রিফ করেন নাহিদ।

নাহিদ বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম বৈঠকে আমরা প্রস্তাব করেছিলাম। মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়ে বলেছেন, তাকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তাছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রাথমিক তালিকা দেওয়া হয়েছে। এতে নাগরিক সমাজসহ ছাত্রপ্রতিনিধিত্ব রয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে চূড়ান্ত করা হবে। ২৪ ঘণ্টার মধ্যে সেটি পাওয়া যাবে।

দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার পরপরই বঙ্গভবনে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক।

এরপর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com