1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আপনারা ধৈর্য রাখেন, আল্লাহর কাছে চান: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চাকরি ফেরানোর দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছেন পুলিশের সাবেক সদস্যরা। তাদের বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

চাকরি হারানো পুলিশ সদস্যের উদ্দেশে আজ সোমবার রাতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা ধৈর্য রাখেন, ভরসা রাখেন। আর আল্লাহর কাছে চান। আমার পায়ে ধরেন না। একটা উসিলায় তো আমি আসছি। ইনশাল্লাহ আমার নিয়ত ঠিক আছে, আমি রাজনীতি করি না। যারা যারা অন্যায় করেছে, তাদের অন্যায়ের বিচার হবে।’

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি দৌড়াদৌড়ির মধ্যে আছি, আপনার নিজেই দেখছেন। কালকে আমি পুলিশের সঙ্গে চার ঘণ্টা কথা বলছি। এই কারণে আজকে আল্লাহর রহমতে তারা কাজে আসছে। আমি বলেছি, আপনারা আপনাদের ফাইলটা তৈরি করেন। আপনাদের নম্বর আছে, ডিসি নম্বর। নম্বর দিয়ে একটা করে পয়সা খরচ করেন। একটা ফাইলের মধ্যে আপনাদের পুরো বক্তব্যটা দিয়ে কবে থেকে কবে ছিলেন। আপনাদের কবে বাতিল করা হয়েছে এবং কেন করা হয়েছে। আপনারা দেন।’

তিনি আরও বলেন, ‘আপনারা শান্তিপূর্ণভাবে চলে যান। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি এককথার লোক। আমি সেনাবাহিনীর মানুষ। আমি আপনাদের মতো ইউনিফর্ম পড়েছি। আপনাদের বলছি, আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। ইনশাআল্লাহ যদি খুব বড় কোনো অন্যায় কেউ না করে থাকে, তাহলে ট্রায় টু টেক ইউ ব্যাক।’

আন্দোলনকারীদের কাছে সময় চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি এইমাত্র আইজিপির সঙ্গে কথা বলেছি। আমাদের একটু সময় দেন, কারণ জানেন এখন আমরা কী অবস্থায় আছি। আপনার আমার লোক, আপনারা আমার মন্ত্রণালয়ের লোক। আপনাদের প্রত্যেকটা কেস আমি দেখব। আপনাদের প্রতি যদি কেউ বিশাল অন্যায় করে থাকে, সেটা আমরা আবার দেখব। আমরা আবার রিভিউ করব।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com