1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শহিদ শিক্ষার্থীদের স্মরণে রায়েরবাজার বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বালন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনে শহিদ সব শিক্ষার্থীদের স্মরণে রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বালন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকরা।

মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে শহিদদের স্মরণ করা হয়।

শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের ন্যায্য একটা দাবিতে আন্দোলনে তৎকালীন স্বৈরাচার সরকার যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে বিরল। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতাযুদ্ধেও এত শিক্ষার্থীর প্রাণ দিতে হয়নি। আমরা সাধারণ শিক্ষার্থী ও এই আন্দোলনে যোগ দিয়ে যারা শহিদ হয়েছেন, সেসব শহিদদের রূহের মাগফিরাত কামনাসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেই স্বৈরশাসক ও তার সহযোগীদের সবার বিচার চাই। এ বাংলার মাটিতে এনে যেন তাদের সবার বিচার করা হয়। তাহলে আন্দোলনে শহিদ হওয়া সব শিক্ষার্থী ও জনতার আত্মা শান্তি পাবে।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকবর হোসেন বলেন, ‘আজকে আমরা মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে আমাদের সব শহিদ ভাইদের স্মরণ করেছি৷ স্বৈরাচারের বিদায়ের মধ্য দিয়ে আমাদের ছাত্র-জনতার যেভাবে জয় হয়েছে, আমরা চাই ঠিক সেভাবে আমাদের সব ভাইদের হত্যাকারীদের দেশে এনে যেন সুষ্ঠু বিচার করা হয়। আমরা আমাদের সব শহিদ ভাইদের হত্যার বিচার চাই।’

আরেক শিক্ষার্থী নাজনীন বলেন, ‘আমরা আমাদের জন্মভূমিতে স্বৈরাচারের বিচার করব। আমরা চাই আমাদের দেশে স্বৈরাচার সরকারের আমলে ঘটে যাওয়া সব হত্যাকাণ্ড, গুম ও খুনের বিচার নিশ্চিত করতে হবে। তাহলেই আমাদের দেশের সব গ্লানি মুছে যাবে।’

এ প্রজ্বালনে মোহাম্মদপুর, তেজগাঁও ও ধানমন্ডিসহ আশপাশের এলাকার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com