1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঠাকুরগাঁও-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২১১ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাচনী বোর্ডের অন্যতম সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন(৮৪) আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন।  গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার রুহিয়ার কশালগাঁওয়ের নিজ গ্রাম থেকে শুক্রবার রাত ১০-৩০ এর দিকে তাকে ঢাকা থেকে আসা একটা বিশেষ দল আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী বনলতা দেবী।
বনলতা দেবী জানান,  সাবেক সাংসদের রাতের খাওয়া শেষ করে তিনি যখন ওষুধ খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সে সময়ই সাদা পোশাকধারী আটককারী কর্তৃপক্ষ তাঁর ঘরে প্রবেশ করেন এবং তাঁকে যাবার জন্য প্রস্তুত হতে বলেন।
প্রথমে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে নেয়ার পরে বিশেষ টিম তাঁকে নিয়ে রাত ১-০০টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়।
উল্লেখ্য, সাবেক খাদ্য ও পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বিভিন্ন সময়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্যসহ  সর্বশেষ কেন্দ্রীয় নির্বাচনী বোর্ডের সদস্য ছিলেন। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ৫ বার সংসদ সদস্য হলেও শেষ তিনটি নির্বাচনই বিতর্কিত ভোটারবিহীন নির্বাচন হিসেবে বহুল আলোচিত।
সন্তানহীন রমেশ সেনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য করে শত শত কোটি টাকার দূর্নীতির অভিযোগ সাধারণ্যে আলোচিত। তাঁর গ্রেফতারের খবরে চারিদিকে উল্লাস ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষ তাঁর গ্রেফতারের কথা স্বীকার করেনি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার গ্রেফতারের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে সবাই নিশ্চিত হন। ঠাকুরগাঁও পুলিশ সুপারের এ ব্যাপারে একটা ব্রিফিং দেবার আশায়  গণমাধ্যমকর্মীরা পুলিশ সুপারের কার্যালয় ও সদর থানার সামনে ভীড় করেন। তবে রাত ২-০০ টা পর্যন্ত কোনো আশ্বাস না পেয়ে সবাই ফিরে আসেন।
জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com